Saturday, April 4, 2026

কিছু খাচ্ছে না , কথা বলছে না, আরিয়ানকে শান্ত করতে হাতে গীতা -কোরান দেওয়া হল 

Date:

Share post:

কারাগারে ক্রমাগত কাউন্সেলিং চলছে শাহরুখ-পুত্র আরিয়ান খানের। জেলের কোনো খাবারই খাচ্ছে না আরিয়ান। কারো সাথেই কথা বলছে না। এমনকী জেলে আটক তিন বন্ধুর সঙ্গেও না । একমাত্র নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর সিনিয়র স্পেশাল অফিসার সমীর ওয়াংখেড়ের সঙ্গে কথা বলছে আরিয়ান । ভবিষ্যতে তিনি একজন দায়িত্বশীল নাগরিক হয়ে উঠবেন এবং দেশের জন্য কাজ করবেন। সমীরকে নাকি এমনই কথা দিয়েছেন শাহরুখ-তনয়। সংবাদমাধ্যমকে সমীর বলেছেন, “আমরা প্রতিদিন ওর সঙ্গে দু’তিন ঘণ্টা ধরে কথা বলছি।” অভিযুক্তদের

মানসিকভাবে শান্ত করতে গীতা, কোরান, বাইবেলের মতো ধর্মীয় বইও দেওয়া হয়েছে জেলে। তালিকা থেকে বাদ পড়েননি আরিয়ানও

গত ৮ অক্টোবর থেকে বন্দি আরিয়ান। হাজতে তাঁর সঙ্গে অনবরত কথা বলছেন সমীর। এনসিবি-র এই আধিকারিকই প্রমোদতরীর মাদক পার্টিতে ছদ্মবেশে গিয়েছিলেন। একাধিক বার জামিনের আবেদন করেও ছাড়া পাননি। ২০ অক্টোবর ফের শুনানি হবে শাহরুখ-পুত্রের।

advt 19

 

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...