Friday, June 26, 2026

বাংলাদেশে হিংসার ঘটনা : দায়ের হয়েছে ৭১ টি মামলা, গ্রেফতার ৪৫০, তীব্র নিন্দা আমেরিকার

Date:

Share post:

উৎসবের মরশুমে অশান্তি বাংলাদেশে (Bangladesh)। সেখানে হিন্দুদের ওপর হামলা। এই হিংসার ঘটনার প্রতিবাদ করে ইতিমধ্যেই আমেরিকায়(America) বাংলাদেশের দূতাবাসের সামনে বিক্ষোভ দেখিয়েছে সেখানে বসবাসকারী বাংলাদেশিরা। সেখানে একের পর এক দুর্গাপুজোর (DurgaPuja) মণ্ডপে হামলার কথা উল্লেখ করা হয়।

গত বুধবার কুমিল্লার (Kumilla) ঘটনার পর থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দুর্গাপুজোর মণ্ডপ, মন্দির এবং বাড়িতে হামলার ঘটনায় এখনও পর্যন্ত ৭১ টি মামলা দায়ের করা হয়েছে। গত ৫ দিনে ৪৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। এইসব ঘটনায় নাম রয়েছে ৪ থেকে ৫ হাজার জনের। সব থেকে বেশি মামলা দায়ের করা হয়েছে নোয়াখালিতে। এরপরে কুমিল্লায় মামলায় করা হয়েছে ৫ টি।

এ প্রসঙ্গে সোমবার টুইটে কবি ও গীতিকার জাভেদ আখতার বলেছেন, “বাংলাদেশে যা কিছু ঘটছে, তা অত্যন্ত লজ্জার বিষয়। সংখ্যালঘুদের উপর যাঁরা নির্বিচারে আক্রমণ চালাচ্ছে, তারা কাপুরুষ এবং মানসিক বিকারযুক্ত কমিউনালিস্ট। শেখ হাসিনার মতো একজন ধর্মনিরপেক্ষ ব্যক্তিত্বের শাসনতন্ত্রে কীভাবে এমনটা ঘটতে পারে?”

আরও পড়ুন-হামলায় জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার

বাংলাদেশে অশান্তির ঘটনার তীব্র নিন্দা করেছে মার্কিন বিদেশমন্ত্রক। মার্কিন বিদেশ মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, ধর্মপালনের স্বাধীনতা মানবাধিকারের মধ্যে পড়ে। প্রত্যেকে যাতে নিজেদের নিরাপদ মনে করেন ও ধর্মীয় উত্‍সব পালন করতে পারেন, তা দেখা দরকার। রাষ্ট্রপুঞ্জের তরফেও বাংলাদেশ সরকারকে বলা হয়েছে, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে হবে প্রশাসনকে।

বাংলাদেশের নোয়াখালিতে ইসকন মন্দিরে হামলা এবং একাধিক ভক্তকে হত্যার ঘটনায় রাষ্ট্রসংঘের হস্তক্ষেপের দাবি করে ইতিমধ্যেই চিঠি দিয়েছে ইসকন কর্তৃপক্ষ। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশে হিন্দু ও অন্য সংখ্যালঘুদের ওপরে হিংসার ঘটনায় নিন্দা প্রস্তাব আনা হোক। সেই সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণে প্রতিনিধিদল পাঠানোর দাবিও তোলা হয়।

advt 19

 

Related articles

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...