Wednesday, June 24, 2026

চুক্তি লঙ্ঘন করছে চিন, বেজিংকে শিক্ষা দিতে সীমান্তে সেনা সাজাচ্ছে ভারত

Date:

Share post:

বারবার চুক্তি লঙ্ঘন করছে (Agreement ) চিন (china) । বিদেশ সচিব পর্যায়ে বৈঠক হওয়া সত্ত্বেও লাদাখ, অরুণাচল , অসম সীমান্তে বেজিং সেনা অনুপ্রবেশ ঘটাচ্ছে বারবার । তাই এবার চিনকে উপযুক্ত শিক্ষা দিতে অরুণাচল প্রদেশ এবং সিকিমে ভারত-চিন সীমান্তের এক হাজার ৩৪৬ কিলোমিটার এলাকা জুড়ে অত্যাধুনিক প্রযুক্তি এবং সমরাস্ত্রে সজ্জিত সেনা মোতায়েন করছে ভারত । যাতে কোনও ভাবে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে চিনকে যেন উপযুক্ত জবাব দেওয়া যায়।

উপগ্রহের মাধ্যমে ওই এলাকায় নজরদারি চালানোর পাশাপাশি থাকছে ইজরায়েলের হেরন মার্ক-২ ড্রোন। বেশ কিছু সামরিক নির্মাণকাজও শুরু হয়েছে সীমান্তে। ৫ মাউন্টেন ডিভিশনের মেজর জেনারেল জুবিন এ মিনওয়ালা জানান, চিনকে বুঝিয়ে দেওয়া হবে ভারতকে চমকানোর চেষ্টা করলে ওদেরও চমকানোর ব্যবস্থা করা হচ্ছে। আকাশ, স্থলভূমি সব দিক থেকেই চিনের উপর নজরদারি চালানো হবে। জানা গিয়েছে , লাদাখ থেকে অরুণাচল প্রদেশে সেনা যাতায়াতের ক্ষেত্রে যে অসুবিধাগুলি রয়েছে সড়ক এবং সুড়ঙ্গপথ তৈরি করে তা আরও মসৃণ করার কাজ চলছে। এছাড়াও যে ধরনের সমরাস্ত্র এখন উন্নত দেশগুলি ব্যবহার করে সেসব দেশের সেনাদের শক্তিশালী করে তোলার চেষ্টা করা হচ্ছে।

advt 19

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...