Thursday, June 11, 2026

‘গোলন্দাজ’ দেবের সৌজন্যে ফের হলমুখী দর্শক, প্রথম সপ্তাহেই ২ কোটি!

Date:

Share post:

করোনা পরিস্থিতির কারনে দীর্ঘদিন ধরে কোনও দর্শকের মুখ দেখেনি সিনেমা হলগুলি। সেই পরিস্থিতি কাটিয়ে মানুষদের দর্শকমুখী করল দেব অভিনীত ছবি ‘গোলন্দাজ’। অন্যদিকে রেকর্ড গড়ে ৫০ শতাংশ দর্শক নিয়ে প্রেক্ষাগৃহ খোলার পর সবচেয়ে বেশি আয় করল ‘গোলন্দাজ’। মুক্তির প্রথম সপ্তাহেই আয় করেছে ২ কোটিরও বেশি!

‘ভারতীয় ফুটবলের জনক’ নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর জীবনের নানান ঘটনা উঠে এসেছে ধ্রুব চট্টোপাধ্যায়ের পরিচালিত ছবি গোলন্দাজ-এ। ছবিতে নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্রে অভিনয় করেছেন দেব। ছবির এই সাফল্য উচ্ছসিত পরিচালক। ধ্রুব বলছেন, ‘এই ছবির পিছনে থাকা সমস্ত কষ্ট যে ফলপ্রসূ হয়েছে এতে আমি ভীষণ খুশি। বাংলার জনতাকে আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ।’ সবার আশা, উৎসবের মরসুম কেটে গেলে আরও বেশি করে হলমুখী হবে বাঙালি দর্শক।

গোলন্দাজের সাফল্যে উচ্ছ্বসিত দেব বলেন, ‘আমি খুশি যে দর্শকরা সিনেমা হলে ফিরছে। গত দু’বছর ধরে এই করোনা অতিমারির আবহে দর্শককে হলে ফেরানো বেশ কষ্টকর ছিল। আমি খুব খুশি, টিম গোলন্দাজ আবারও দর্শককে হলে ফেরাতে পেরেছে।’

আরও পড়ুন- মোদি এবার জেমস বন্ড 007! ব্যঙ্গ চিত্রে প্রধানমন্ত্রীকে ৭ বছরে জোড়া গোল্লা ডেরেকের

advt 19

 

 

Related articles

ঋতব্রতকে বিরোধী দলনেতার স্বীকৃতির সিদ্ধান্তে স্থগিতাদেশ নয় কেন? রাজ্যের কাছে হলফনামা তলব হাই কোর্টের

বিধানসভায় বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের...

নজরুল মঞ্চে সুরের আসরে ‘উস্তাদ-এ-গজল’! কলকাতায় হরিহরণের পঞ্চাশ বছর উদযাপন

শহর কলকাতা এবার সাক্ষী হতে চলেছে এক মায়াবী ও ঐতিহাসিক গজল সন্ধ্যার। ভারতীয় সঙ্গীত জগতে দীর্ঘ ৫০ বছরের...

ই-বিধানসভার পথে পা, নতুন বিধায়কদের প্রশিক্ষণে বসছে পাঠশালা 

রাজ্যে নতুন সরকার গঠনের পর এবার সংসদীয় ব্যবস্থার খোলনলচে বদলে ফেলতে কোমর বেঁধে নামল নতুন প্রশাসন। আগামী ১০০...

বৈঠক শেষে উত্তরবঙ্গে উন্নয়নের আশ্বাস রাজ্যের নয়া অর্থমন্ত্রী

রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর নতুন বিজেপি (BJP Govt.) সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হতে চলেছে সামনের সপ্তাহে। আগামী...