Friday, June 26, 2026

ষড়যন্ত্র করে আরিয়ানকে আটকে রেখেছে সমীর, দাবি শিবসেনা নেতা কিশোর তিওয়ারির

Date:

Share post:

পুরোদস্তুর ষড়যন্ত্র করে শাহরুখ খানের (Shahrukh Khan & Aryan Khan) পুত্র আরিয়ানকে আটকে রেখেছে এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়ে। দাবি শিবসেনা নেতা কিশোর তিওয়ারির। কিশোর  তিওয়ারির দাবি আরিয়ান খানের মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে।নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো-সিনিয়র অফিসার সমীর ওয়াংখেড়ে নিজের প্রতিশোধস্পৃহা মেটাতে হাজতে পুরে দিয়েছেন শাহরুখ-পুত্রকে। এই মর্মে শীর্ষ আদালতকে একটি চিঠি লিখেছেন শিবসেনা নেতা কিশোর তিওয়ারি।

 

মাদক পার্টি থেকে আরিয়ানের গ্রেফতার হওয়ার মধ্যেগ গভীরষড়যন্ত্র দেখছে শিবসেনা এবং ন্যাশনাল কংগ্রেস পার্টি (এনসিপি)। কেন্দ্রের নির্দেশে শাহরুখ এবং তাঁর পরিবারকে হেনস্থা করা হচ্ছে বলে দাবি তাদের। কিশোরের অভিযোগ, সমীরের স্ত্রী ক্রান্তি রেডকর একজন বলিউড অভিনেত্রী। অজয় দেবগণের সঙ্গে ‘গঙ্গাজল’ ছবিতেও অভিনয় করেছিলেন তিনি। এর পরে বলিউডে যদিও আর তাঁকে বিশেষ কাজ করতে দেখা যায়নি। কিশোর মনে করেন, স্ত্রী ইন্ডাস্ট্রিতে সাফল্য পাননি বলেই সমীর বারবার বলিউডকে নিশানা করে । আরিয়ানের মৌলিক অধিকার রক্ষার জন্য আদালতের হস্তক্ষেপ দাবি করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন কিশোর।

advt 19

 

 

Related articles

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...

কুণালের আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! শ্রমিকদের বিনামূল্য খাবারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

আগের দিন বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছে আর্জি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর পরেরদিন...

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...

রামমন্দিরে ৩৫০০ কোটির অনুদান নয়ছয়! গ্রেফতার ৮ কর্মী

অযোধ্যার রাম মন্দিরের ভক্তদের দেওয়া অনুদান আত্মসাতের অভিযোগ ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এবার অনুদান চুরির অভিযোগে গ্রেফতার...