Saturday, March 14, 2026

লক্ষ্মীপুজোর দুপুরে বিস্ফোরণে কাঁপল বারাকপুরের কালিয়া নিবাস, ধৃত ১

Date:

Share post:

লক্ষ্মীপুজোর দিন ভরদুপুরে বিস্ফোরণে কেঁপে উঠল উত্তর ২৪ পরগনার বারাকপুরের (Baracpur) কালিয়া নিবাস এলাকা। বাড়ির চাঙড় ভেঙে জখম দুজন। আহত দু’জনকে হাসপাতালে (Hospital) ভর্তি করানো হয়েছে। ঘটনায় এক প্রৌঢ়কে গ্রেফতার করেছে পুলিশ (Police)।

বুধবার, দুপুরে বারাকপুরের কালিয়া নিবাস এলাকার একটি বাড়িতে আচমকা বিস্ফোরণ ঘটে। দুটি ঘরে আগুন লেগে যায়। বিস্ফোরণে (Blast) বাড়িটির চাঙড় ভেঙে দুজন গুরুতর আহত হন। তাঁদের বারাকপুরের বিএন বোস মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় ওই বাড়ির এক ভাড়াটে ইসাইয়া ফেনিহাস গিডলা নামে এক তেলুগু ভাষী প্রৌঢ়কে গ্রেফতার করে পুলিশ। কী ভাবে বিস্ফোরণ তা খতিয়ে দেখছে পুলিশ।

বারাকপুর পুরসভার মুখ্য প্রশাসক উত্তম দাস (Uttam Das) জানান, ওই বাড়িতে তিনজন ভাড়া থাকেন। তাঁদেরই একজনের ঘরে বিস্ফোরণ ঘটে।প্রাথমিক ভাবে গ্যাস সিলিন্ডার (Cylinder) ফেটে বিস্ফোরণ বলে অনুমান করি হলেও, পরে দেখা যায় সেটি অক্ষত রয়েছে। বিস্ফোরণস্থল থেকে কিছুটা গাঁজা পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। উদ্ধার হয়েছে বেশ কিছু রাসায়নিকও। ওই ঘরের ভাড়াটেকেই গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ধৃত তেলুগুভাষী হায়দরাবাদের (Hyderabad) বাসিন্দা। প্রথমে তাঁকে জেরা করতে গিয়ে সমস্যায় পড়েন তদন্তকারীরা। পরে এক তেলুগুভাষীকে ডেকে জিজ্ঞাসাবাদ করে টিটাগড় থানার পুলিশ জেরায় ধৃত জানান, ঘরের মধ্যে তিনি নিজেই গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস বার করে বিস্ফোরণ ঘটান। তবে কী কারণে তিনি বিস্ফোরণ ঘটিয়েছেন তা স্পষ্ট নয়। পুলিশের দাবি, বহু সম্পত্তি খোয়া যাওয়ায় ওই ব্যক্তি কিছুটা মানসিক ভাবে বিপর্যস্ত। কি তোকে জেরা করে এ ঘটনায় আর কোনও কারণ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন- ছেলের জন্য নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে শাহরুখ

 

advt 19

 

 

spot_img

Related articles

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...