Saturday, June 27, 2026

আইসিএসই এবং আইএসসির প্রথম সেমিস্টারের পরীক্ষা স্থগিত

Date:

Share post:

মঙ্গলবার সকালে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার রুটিন প্রকাশ করেছিল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)। তাই আশার কথা মনে করা হয়েছিল, আইসিএসই এবং আইএসসির পরীক্ষার তারিখও এবার ঘোষণা করা হবে। কিন্তু রাতে আচমকা জানানো হল, আইসিএসই এবং আইএসসির প্রথম সেমিস্টারের পরীক্ষা স্থগিত রাখছে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনস (CISCE)।
সিআইএসসিই-র চিফ এগজিকিউটিভ জেরি অ্যারাথুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রথম টার্মের পরীক্ষা স্থগিত রাখার কথা জানিয়েছেন। কবে এই পরীক্ষা নেওয়া হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২০২১-২০২২ শিক্ষাবর্ষের আইসিএসই এবং আইএসসির প্রথম সেমিস্টারের পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সিআইএসসিই।’ যদিও কারণ এই উল্লেখ করা হয়নি।

আরও পড়ুন-  উৎসবের মরসুমে খুশির খবর, প্রথমবার ৬২ হাজারের মাইলস্টোন পেরলো সেনসেক্স!

সিআইএসসিই বোর্ড আগেই জানিয়েছিল, চলতি বছরের আইসিএসই দশম এবং আইএসসি দ্বাদশের বোর্ড পরীক্ষা দু’টি সিমেস্টারে নেওয়া হবে। প্রথম সিমেস্টারের পরীক্ষাতেই এমসিকিউ থাকবে। দু’টি পরীক্ষারই প্রথম সেমিস্টার শুরু হবে ১৫ নভেম্বর। দ্বিতীয় সেমিস্টার হবে এপ্রিল নাগাদ।

  advt 19

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...