Wednesday, February 25, 2026

দেশে ২০০-র বেশি নতুন বিমানবন্দর, হেলিপোর্টের নেটওয়ার্ক তৈরির বার্তা মোদির

Date:

Share post:

আগামী ৩ থেকে ৪ বছরে ২০০ টিরও বেশি বিমানবন্দর, হেলিপোর্ট ও ওয়াটার ডোমের নেটওয়ার্ক তৈরির প্রচেষ্টা করা হবে। বুধবার কুশীনগর(Kushinagar) আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)।

আগামী বছর উত্তরপ্রদেশের(Uttar Pradesh) বিধানসভা নির্বাচন। তার আগে ভাবমূর্তি ঠিক করার পাশাপাশি গেরুয়া শিবিরকে নির্বাচনী লড়াইয়ে এগিয়ে রাখতে বারবার উত্তর প্রদেশ সফর করছেন খোদ নরেন্দ্র মোদি। চলছে একের পর এক প্রকল্পের উদ্বোধন। উত্তর প্রদেশে বৌদ্ধদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তীর্থস্থানগুলির মধ্যে অন্যতম কুশীনগর। এদিন আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠানে মোদি বলেন, বিমানবন্দরটি কয়েক দশকের আশা ও প্রত্যাশার ফল। তার কথায়, “আমার সুখ আজ দ্বিগুণ। আধ্যাত্মিক যাত্রা সম্পর্কে কৌতূহলী হিসাবে, আমার একটি সন্তুষ্টির অনুভূতি হচ্ছে। পূর্বাঞ্চল এলাকার প্রতিনিধি হিসাবে, এটি একটি প্রতিশ্রুতি পূরণের সময়।”

প্রধানমন্ত্রী মোদি (Narendra Modi) আরও জানান ভারতীয় বিমান সংস্থা স্পাইসজেট (Spicejet) কয়েক সপ্তাহের মধ্যে দিল্লি (Delhi) এবং কুশীনগরের (Kushinagar) মধ্যে সরাসরি বিমান যোগাযোগ শুরু করছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia), উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল (Anandiben Patel), মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) এবং অন্যান্যরা।

advt 19

 

spot_img

Related articles

সিইও দফতরে ধুন্ধুমার! বিজেপির ‘লুম্পেন’দের তাণ্ডবের অভিযোগে সরব তৃণমূল

মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। বিজেপির বিরুদ্ধে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে...

ডিজিপি পদে পদোন্নতি জাভেদ শামিমের, জোড়া দায়িত্বেই আস্থা নবান্নের

রাজ্য পুলিশের অন্দরে বড়সড় রদবদল। পদোন্নতি হল আইপিএস অফিসার জাভেদ শামিমের। মঙ্গলবার স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে জারি করা...

কপিল-সানিদের চিঠির পরই তৎপরতা, ইরমানের চিকিৎসায় অসন্তুষ্ট পরিবার

ইমরান খানের(Imran Khan) সুচিকিৎসার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে একটি খোলা চিঠি লিখেছিলেন বিশ্বক্রিকেটের ১৪ জন প্রাক্তন অধিনায়ক।...

ফেডারালিজমকে ক্ষতবিক্ষত করছে কেন্দ্র! সুকান্তকে প্রশ্ন বাণে বিদ্ধ করে কটাক্ষ ব্রাত্যর

সমগ্র শিক্ষা মিশনের কোটি কোটি টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদির সরকার। সেই এবার সেই ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী...