Friday, April 3, 2026

লক্ষ্মীপুজোতেও রেকর্ড হারে দাম বাড়ল জ্বালানির, সেঞ্চুরির পথে ডিজেলও

Date:

Share post:

লক্ষ্মীপুজোতে অগ্নিমূল্য বাজার। পাশাপাশি ফের দাম বাড়ল জ্বালানির। পেট্রোলের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে রেকর্ড হারে বাড়ছে ডিজেলের দাম। পেট্রোলের পর এবার ডিজেলের দামও সেঞ্চুরি ছুঁইছুঁই।

আরও পড়ুন:আইসিএসই এবং আইএসসির প্রথম সেমিস্টারের পরীক্ষা স্থগিত

আজ কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ৩৪ পয়সা বেড়েছে। অন্যদিকে ডিজেলের দামও লিটার পিছু বেড়েছে ৩৫ পয়সা।  এরফলে কলকাতায় পেট্রোলের দাম হল লিটারে ১০৬ টাকা ৭৭ পয়সা। অন্যদিকে সেঞ্চুরির পথে এগোচ্ছে ডিজেল। কলকাতায় ডিজেলের দাম হল লিটারে ৯৮ টাকা ৩ পয়সা। রুটিন মেনে নিত্যদিন জ্বালানির দাম বাড়ায় নাভিশ্বাস মধ্যবিত্তের। কলকাতার মতো দিল্লি, মুম্বই এবং চেন্নাইতেও ঊর্ধ্বমুখী জ্বালানির দাম। আজ দিল্লিতে এক লিটার পেট্রলের দাম ৩৫ পয়সা বেড়ে হল ১০৬.১৯ টাকা। এক লিটার ডিজেল কিনতে খরচ ৯৪.৯২ টাকা। মুম্বইয়ে প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ১১২.১১ টাকা এবং ১০২.৮৯ টাকা। চেন্নাইয়ে লিটার পিছু পেট্রোলের মূল্য ১০৩.৩১ টাকায় পৌঁছে গিয়েছে। এক লিটার ডিজেল মিলছে ৯৯.২৬ টাকার বিনিময়ে।

আরও পড়ুন:সরছে নিম্নচাপ, লক্ষ্মীবারেই একটানা বৃষ্টির হাত থেকে রেহাই পাবেন বঙ্গবাসী

এদিকে প্রতিদিনই রেকর্ড গড়ছে পেট্রোল-ডিজেলের দাম। উত্‍সবের মরসুমে ছ্যাঁকা দিচ্ছে পেট্রোপণ্যের দাম। আনন্দের মাঝেও বিষাদের সুর মধ্যবিত্তের গলায়। একদিকে রান্নার গ্যাসের দাম একশোর গণ্ডী পেরিয়ে এবার হাজার টাকার দিকে এগোচ্ছে। তারমধ্যে প্রায় রোজই বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম।একদিকে অতিমারি পর্ব, অন্যদিকে জ্বালানির দাম লাগামছাড়া হারে বাড়তে থাকায় সংসার চালাতে নাকানিচোবানি খাচ্ছে সাধারণ মানুষ। এদিকে পেট্রোপণ্যের দামবৃদ্ধি নিয়ে কংগ্রেস-সহ অন্যান্য দল বিরোধী দলগুলি কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে। কংগ্রেস নেতা ভি ডি সাথীসান বলেন, তেলের দামবৃদ্ধি জন-বিরোধী রাজনীতির আদর্শ উদাহরণ। তাঁদের শোষণ করা হচ্ছে, যাঁরা অতিমারিতে বিপর্যস্ত। এটা দেশবাসীর বিরুদ্ধে অপরাধ।
advt 19

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...