Thursday, June 25, 2026

দেশে দৈনিক সংক্রমণ, মৃত্যুর সংখ্যা বাড়ছে

Date:

Share post:

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ১৪ হাজার ৬২৩ জন। বুধবার স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টে জানা গিয়েছে , গত ২৪ ঘণ্টায় দেশে করোনা প্রাণ কেড়েছে ১৯৭ জনের এবং সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজার ৪৪৬ জন।
স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪১ লাখ ৮ হাজার ৯৯৬ জন। তবে সুস্থ হয়ে উঠেছে মোট ৩ কোটি ৩৪ লাখ ৭৮ হাজার ২৪৭ জন। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৮ হাজার ৯৮ জন। দেশে করোনার জেরে মৃত্যু হয়েছে ৪ লাখ ৫২ হাজার ৬৫১।

আরও পড়ুন- আইসিএসই এবং আইএসসির প্রথম সেমিস্টারের পরীক্ষা স্থগিত

চিকিৎসকদের একাংশ মনে করছেন, উৎসবের মরশুমে অসচেতনতার জেরেই করোনা সংক্রমণ বেশ খানিকটা বেড়ে গিয়েছে। পজিটিভিটির হারও বেশ খানিকটা বেড়েছে বলেই দাবি করছেন তাঁরা।
তবে করোনার নতুন কোনও ভেরিয়েন্ট এখনও সামনে না আসায় কিছুটা স্বস্তিতে বিশেষজ্ঞরা।

অন্যদিকে বুধবারেই ভ্যাকসিনেশনের ১০০ কোটির মাইলস্টোন ছুঁতে চলেছে দেশ। দেশে এখন পর্যন্ত টিকা দেওয়া হয়েছে ৯৯ কোটি ১২ লাখ ৮২ হাজার ২৮৩ জনকে।

advt 19

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...