Tuesday, February 3, 2026

আগ্রায় মৃতের পরিবারের সঙ্গে সাক্ষাতে বাধা, প্রিয়াঙ্কাকে হেফাজতে নিল যোগীর পুলিশ

Date:

Share post:

পুলিশি হেফাজতে(police custody) উত্তরপ্রদেশের(Uttar Pradesh) আগ্রাতে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। অভিযোগ পুলিশ হেফাজতে পিটিয়ে মারা হয়েছে তাকে। এই ঘটনায় বুধবার দুপুরে মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর(Priyanka Gandhi)। যদিও মাঝপথেই আটক করা হলো তাঁকে। লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়ের উপর প্রথম টোল প্লাজার কাছে কংগ্রেস নেত্রীর গাড়ি আটকে দেয় পুলিশ। এরপর তাঁকে হেফাজতে নিয়ে পুলিশ লাইনের উদ্দেশ্যে রওনা দেয় ডিএসপির গাড়ি।

পথে পুলিশের বাধার মুখে পড়ার পর ক্ষোভ উগরে দিয়ে কংগ্রেস নেত্রী টুইটারে লেখেন, “কীসের থেকে এত ভয় পাচ্ছে উত্তর প্রদেশ সরকার?” পাশাপাশি তিনি আরও লেখেন, “পুলিশি হেফাজতে অরুণ বাল্মিকীর মৃত্যু হয়েছে। তার পরিবার ন্যায় বিচার চাইছে। আর তার পরিবারের সঙ্গে দেখা করতে চাই। কীসের এত ভয় উত্তর প্রদেশ সরকারের? কেন আমাকে আটকানো হচ্ছে?” যদিও পুলিশের তরফে জানানো হয়েছে, প্রিয়াঙ্কা গান্ধীর কাছে যথাযথ অনুমতিপত্র ছিল না। সেই কারণেই তাঁকে আটকানো হয়েছে।

উল্লেখ্য, ২৫ লক্ষ টাকা চুরির অভিযোগে অরুণ বাল্মিকী নামে এক ব্যক্তিকে সম্প্রতি গ্রেফতার করে হেফাজতে নিয়েছিল উত্তরপ্রদেশ পুলিশ। পুলিশ হেফাজতে থাকাকালীন মৃত্যু হয় তার এই ঘটনায় নানা মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করে। যদিও পুলিশের তরফে জানানো হয়, জিজ্ঞাসাবাদ চলাকালীন অভিযুক্ত অরুণ বাল্মিকীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছিল এবং পরে তার মৃত্যু হয়।

advt 19

 

spot_img

Related articles

কে অভদ্র? নির্বাচন কমিশনার জ্ঞানেশের দাবিতে যথার্থ প্রশ্ন অভিষেকের

বাংলার প্রতি নির্বাচন কমিশন যে রাজনৈতিক উদ্দেশ্যমূলক আচরণ চালাচ্ছে, তার পাল্টা প্রশ্ন করা হলেই খোলসের মধ্যে মুখ লুকিয়ে...

রইল দুটি পা! অস্ট্রেলিয়ায় গান্ধীমূর্তির গোটাটাই চুরি হয়ে গেল

বার্তা দিত দুই দেশের সাংস্কৃতিক আদান প্রদানের। অথচ রাতের অন্ধকারে রাতারাতি গোটা মূর্তিটাই চুরি হয়ে গেল। পড়ে রইল...

বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কট, একই দিনে মহিলাদের এশিয়া কাপে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী

আসন্ন টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে (T20 cricket world cup) ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটেরই পর্যাপ্ত যুক্তি নেই, তাই সমর্থনের জন্য...

বালিগঞ্জ স্টেশনে চাঞ্চল্য: ফ্লাইওভার থেকে ট্রেনের ছাদে ঝাঁপ যুবকের, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশঙ্কাজনক

শিয়ালদহ দক্ষিণ শাখার বালিগঞ্জ স্টেশনে মঙ্গলবার সন্ধ্যায় এক ভয়াবহ দুর্ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল। ফ্লাইওভার থেকে এক...