Tuesday, June 23, 2026

এবার কি সব্যসাচীর হাত ধরেই তৃণমূলে যোগ দিতে চলেছেন বিজেপি নেত্রী অঞ্জনা বসু?

Date:

Share post:

ফাঁকা হচ্ছে বঙ্গ বিজেপির(BJP) ঘর। একুশের বিধানসভা নির্বাচনের আগে দলবেঁধে বিজেপিতে যোগ দিয়েছিলেন একাধিক নেতা-নেত্রীরা। কিন্তু ভোটের ফল প্রকাশের পরেই বহু নেতারা বিজেপি ত্যাগ করেছেন। সেই দলেই কি এবার বিজেপি নেত্রী তথা অভিনেত্রী অঞ্জনা বসু(Anjana Basu)? সদ্য বিজেপি ত্যাগী সব্যসাচী দত্তের বাড়িতে প্রতিবছর নিয়ম করে লক্ষ্মীপুজো হয়। সেখানে উপস্থিত থাকেন সব্যসাচী দত্তের(Sabyasachi Dutta) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অনেকেই। এবার লক্ষ্মী আরাধনার মাঝেই গতকাল তৃণমূল নেতা সব্যসাচীর বাড়িতে দেখা যায় বিজেপি নেত্রী অঞ্জনা বসুকে। আর এপরই অঞ্জনার দলবদল নিয়ে জল্পনা শুরু হয়।

আরও পড়ুন: মোদি-শাহ নয়, খড়দহে প্রয়াত তৃণমূল নেতার ছবিই ভরসা বিজেপির! দেউলিয়াপনা বলছে তৃণমূল

তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) কি যোগ দিচ্ছেন অঞ্জনা? এই প্রশ্নের উত্তরে নেত্রী বলেন, “তৃণমূলে যাব কিনা ঈশ্বরই জানেন।” তিনি আরও বলেন, “আমি পুজোতে এসেছি ভালবাসার টানে। কারণ দাদা-বৌদির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক। সব্যসাচীদাকে ভাইফোঁটা দিই। রাজনৈতিক গন্ধ কেউ পেলে পাবে, সে সম্পর্কে কিছু বলতে পারব না।”

২০১৯ সালে দুর্গাপুজোর ঠিক আগে দলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে যোগ দিয়েছিলেন সব্যসাচী দত্ত। দায়িত্বও পেয়েছিলেন। তবে যোগদানের কিছুদিনের মধ্যেই বিজেপির প্রতি মোহভঙ্গ হয়। ২০২০ সালের মাঝামাঝি শুরু হয়েছিল সব্যসাচী দত্তের তৃণমূলে ফেরার জল্পনা। অবশেষে চলতি বছর সেপ্টেম্বরের শেষে তৃণমূলে ফেরেন সব্যসাচী।

advt 19

 

Related articles

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...