Saturday, April 4, 2026

গড়িয়াহাটের জোড়া খুনে মিঠুর ১৪ দিনের পুলিশ হেফাজত, মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি

Date:

Share post:

গড়িয়াহাটের (Gariahat) কাঁকুলিয়ায় জোড়া খুনে ধৃত মিঠু হালদারের (Mithu Halder) ১৪দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আলিপুর আদালতের। ৩ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। কর্পোরেট কর্তা সুবীর চাকি (Subir Chaki) ও তাঁর চালক রবীন মণ্ডলকে (Rabin Mondol) খুনের ঘটনায় মূল অভিযুক্ত মিঠুর বড় ছেলে ভিকি ও তার কয়েকজন বন্ধু এখনও নিখোঁজ। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

ছেলেকে সঙ্গে নিয়ে খুনের ‘‌ব্লু-‌প্রিন্ট’‌ তৈরি করেছিল আয়া মিঠু হালদার। কোথা থেকে পালাতে হবে- তার সমস্তটাই বাতলে দেয় সে।

আরও পড়ুন-ত্রিপুরার জন্য তৃণমূল: বিপ্লব রাজ্যে নয়া কর্মসূচি ঘোষণা ঘাসফুল শিবিরের

মিঠু হালদার ছাড়াও তাঁর বড় ছেলে ভিকি-সহ ৫ জনের খোঁজ চালাচ্ছে পুলিশ। এই পাঁচজনই বারবার টাওয়ার লোকেশন বদলাচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। জেরায় মিঠু জানান, লুঠের উদ্দেশ্যেই খুন করা হয় সুবীর চাকিকে। ঘটনাস্থলে উপস্থিত না থাকলেও মিঠু কাছাকাছি ছিল বলে মনে করছেন গোয়েন্দারা।

এদিকে খুনের ঘটনায় আপাতত জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে মিঠু হালদারের স্বামী সুভাষ হালদারকে। তিনি জানান, এক বছর আগে তাঁকেও টাকার জন্য খুন করতে চেয়েছিল তাঁর স্ত্রী মিঠু ও ছেলে ভিকি। এদের কঠিন শাস্তি দাবি করেন সুভাষ।

advt 19

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...