Friday, March 20, 2026

তৃণমূলের কর্মসূচিতে যোগ দিতে এবার গোয়া যাচ্ছেন বাবুল

Date:

Share post:

সাংসদ পদে ইস্তফা দেওয়ার পরই তাঁর পুরনো দল বিজেপি (BJP) এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikary) নিশানা করেছিলেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo) একইসঙ্গে সাংসদ পদ আগলে রাখা নয়, তৃণমূলে (TMC) যে তিনি মানুষের জন্যই কাজ করতে এসেছেন, তাও স্পষ্ট করে দিয়েছেন বাবুল।

তৃণমূল সূত্রে খবর, এবার দলের সংগঠনের কাজে দ্বীপরাজ্য গোয়ায় (Goa) যাচ্ছেন বাবুল। আগামী রবিবার, তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে বাবুলের গোয়ায় যাওয়ার কথা। শুধু তাই নয়, সেখানে বেশ কিছু কর্মসূচিতেও যোগ দেবেন প্রাক্তন সাংসদ।

তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় (Sougata Roy) জানান, ”আমি ত্রিপুরায় গিয়েছি, এবার গোয়ায় যাচ্ছি। আরও অনেক রাজ্যে যাচ্ছি। ২০২৪-এর আগে আরও যাব। গোয়ায় আমি নিজেও যাচ্ছি। আমার সঙ্গে বাবুল সুপ্রিয়ও যাচ্ছেন।” অর্থাৎ, বাবুল সুপ্রিয়কে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে তৃণমূল সেটা সৌগতবাবুর বক্তব্যেই স্পষ্ট। এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের আগেই গোয়ায় বাবুলের যাওয়া বেশ তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন:বৃষ্টি থেমেছে, ঘন কুয়াশা পাহাড- ডুয়ার্সে, ব্যাহত বিমান চলাচল

advt 19

 

 

Related articles

ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিজেপি ঘনিষ্ঠ জ্যোতিষী!

মহিলা ভক্তকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন স্বঘোষিত ধর্মগুরু অশোক খারাট (Ashok Kharat)। তিনি আবার বিজেপি (BJP) ঘনিষ্ঠ। বৃহস্পতিবার...

শিক্ষা- স্বাস্থ্য – কর্মসংস্থানে জোর, শুক্রের বিকেলে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবেন মমতা

‘যে লড়ছে সবার ডাকে/সেই বাঁচাবে বাংলা মা কে’ - আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) এই স্লোগানকে সামনে...

পুলিশের নয়া উদ্যোগে গাড়ির গতি বাড়ল ভিআইপি রোডে

ভিআইপি রোডের হলদিরাম ক্রসিং (Haldiram Crossing, VIP road) অন্যতম যানজটপ্রবণ মোড় হিসেবে খ্যাত। এমতাবস্থায় বিধাননগর ট্র্যাফিক পুলিশের নতুন...

অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ নিয়ে ধোঁয়াশা! দফায় দফায় বৈঠকেও কাটল না অনিশ্চয়তা

আগামী মাসে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal assembly election)। সব রাজনৈতিক দল প্রচারে নেমে পড়েছে। অথচ এখনও পর্যন্ত...