Tuesday, June 23, 2026

বৃষ্টি থেমেছে, ঘন কুয়াশা পাহাড- ডুয়ার্সে, ব্যাহত বিমান চলাচল

Date:

Share post:

বৃষ্টি থেমেছে। কিন্তু, ঘন মেঘের ঘোমটায় যেন লুকিয়ে পড়েছে দার্জিলিং পাহাড়। মেঘলা আকাশ সমতলেও। সকাল থেকেই কুয়াশার চাদরের আড়ালে চলে গিয়েছে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের বিস্তীর্ণ এলাকা। বেলা ৮টা অবধি ফগ লাইট জ্বালিয়ে রাস্তায় চলাচল করতে দেখা গিয়েছে চালকদের। তাপমাত্রা অবশ্য তেমন কমেনি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছিই ঘোরাফেরা করছে।

আবহাওয়া দফতর জানাচ্ছে, দৃশ্যমানতা কমে গিয়েছে কুয়াশার কারণে। সে জন্য বাগডোগরা থেকে বিমান চলাচলেও কিছুটা বিঘ্ন ঘটেছে।গত সোমবার থেকে লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে যায় পাহাড় ও ডুয়ার্স। ধসে দার্জিলিং, কালিম্পংয়ের বহু এলাকায় যোগাযোগ অস্বাভাবিক হয়ে পড়েছে। ধস সারানোর কাজ চললেও অনেক এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়নি। তবে বৃষ্টি কমায় ধস সরানোর কাজে আগের চেয়ে গতি এসেছে। তিস্তা, তোর্সা, কালজানি, রায়ডাকের জলস্তর কিছুটা কমেছে। বিপদের আশঙ্কা অনেকটাই কমেছে বলে সেচ দফতর জানিয়েছে।

advt 19

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...