Saturday, April 4, 2026

কয়েকজন ফুটবলারকে ছাঁটাই করতে চলেছে ইস্টবেঙ্গল, নতুন হোটেলে অরিন্দমরা

Date:

Share post:

ইতিমধ্যেই আসন্ন আইএসএলের ( Isl) জন‍্য প্রস্তুতি শুরু করে দিয়েছে এসসি ইস্টবেঙ্গল ( Sc EastBengal)। তিনটি প্রস্তুতি ম‍্যাচও খেলে ফেলেছে মানোলো দিয়িজের দল। তিনটের মধ‍্যে তিনটিতেই জয় পেয়েছে লাল-হলুদ ব্রিগেড। এই প্রস্তুতি ম‍্যাচের মাধ্যমে খেলোয়াড়দের দেখে নিচ্ছেন কোচ মানোলো দিয়াজ। সূত্রের খবর, এই পরিস্থিতিতে এবার বড় স্কোয়াড থেকে কিছু খেলোয়াড়দের ছাঁটাই করে দিতে চলেছে এসসি ইস্টবেঙ্গল।

সূত্রের খবর, মানোলো মনে করছেন, ফুটবলারের সংখ্যা বেশি হওয়ায় তিনি পরিকল্পনা অনুযায়ী অনুশীলন করাতে পারছেন না। এই কারণেই পাঁচ ফুটবলারকে ছেড়ে দেওয়ার জন্য জানিয়েছেন ক্লাব কর্তাদের। জানা যাচ্ছে এঁদের মধ্যে অন্যতম হলেন— আশির আখতার, রোমিয়ো ফার্নান্দেস, সেরেনিয়ো ফার্নান্দেস, সংপু সিংসিট ও আকাশদীপ সিংহ।

এদিকে তিন গোলরক্ষক, ১৮ জন ভারতীয় আউটফিল্ড খেলোয়াড় ও ছয়জন বিদেশীকে নিয়ে নয়া হোটেলে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকবে এসসি ইস্টবেঙ্গল। এত দিন দক্ষিণ গোয়ার হোটেলে ছিলেন ড্যানিয়েল চিমারা। কিন্তু এই হোটেল খুব একটা পছন্দ নয় স্পেনীয় কোচের। তাই এ বার উত্তর গোয়ায় চলে যাচ্ছে পুরো দল।  এদিকে হোটেল বদলের সিদ্ধান্ত আবার অস্বস্তি বাড়িয়েছে ক্লাব কর্তাদের। কারণ, অনুশীলনের জন্য ইস্টবেঙ্গলকে যে মাঠ দেওয়া হয়েছে দক্ষিণ গোয়ায়। খেলতে হবে ভাস্কোয়। ফলে যাতায়াতেই অনেকটা সময় নষ্ট হবে বলে মনে করছেন তাঁরা।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

advt 19

 

 

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...