Friday, June 19, 2026

আমার হোয়াটসঅ্যাপ চ্যাটের ভুল ব্যাখ্যা হচ্ছে : আরিয়ান

Date:

Share post:

তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ (WhatsApp Chat) চ্যাটের ভুল ব্যাখ্যা হচ্ছে। উল্টো অর্থ করা হচ্ছে। ইচ্ছে করে ফাঁসানো হচ্ছে তাঁকে। আদালতের সামনে এমনটাই দাবি করলেন শাহরুখ খান পুত্র আরিয়ান খান (Aryan Khan, Son of Shahrukh Khan)। একথা নিঃসন্দেহে বলা যায়, আরিয়ান সরাসরি এনসিবির দিকে আঙুল তুলেছেন। অর্থাৎ তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ চ্যাটের ভুল ব্যাখ্যা করছে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। নিজের জামিনের জন্য আবেদন করে হাইকোর্টকে এমনই বললেন শাহরুখ-পুত্র আরিয়ান খান।

বিশেষ আদালতে একাধিক বার তাঁর জামিনের আবেদন খারিজ হওয়ায় বুধবার হাইকোর্টের দ্বারস্থ হন আরিয়ান। ২৬ অক্টোবর তাঁর জামিনের শুনানি। আরিয়ানের মতে, তাঁর হোয়াটসঅ্যাপের কথোপকথনকে ‘ভুল এবং অন্যায়’ ভাবে ব্যাখ্যা করা হয়েছে। ক্রুজ পার্টিতে তাঁর কাছ থেকে কোনও মাদক পাওয়া যায়নি বলেও দাবি করেছেন আরিয়ান। এখনও পর্যন্ত মাদক-কাণ্ডে মোট ২০ জনকে গ্রেফতার করেছে এনসিবি। আরিয়ানের দাবি, তাঁদের মধ্যে আরবাজ মার্চেন্ট ছাড়া আর কারও সঙ্গেই তাঁর পরিচয় নেই। আরিয়ানের যে কথোপকথনের উপর ভিত্তি করে এনসিবি তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে তার কোনো ভিত্তি নেই বলেও দাবি শাহরুখ পুত্রের।

advt 19

 

 

Related articles

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...