Friday, June 19, 2026

আরিয়ান -অনন্যার’ ‘খেলার ছলের ‘ চ্যাট কে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে এনসিবি

Date:

Share post:

আরিয়ান -অনন্যা (Aryan Khan-Ananya Pandey) বাল্যবন্ধু । সেই হিসেবে বহু বছর ধরেই তাদের মধ্যে মেসেজ এবং হোয়াটসঅ্যাপে চ্যাট (WhatsApp Chat) হয় । বন্ধুকে খেলার ছলে অনেক কথাই বলা যায় । সেরকমই গাঁজা জোগাড় করে দেওয়ার পথাও খেলার ছলে বলেছিলেন তিনি। এমনটাই দাবি অনন্যা পান্ডের। অনন্যা প্রখ্যাত বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডের কন্যা । অনন্যা নিজেও বলিউডের নবীনতম অভিনেত্রী। এনসিবি অবশ্য এসব মানতে নারাজ তারা দুই বন্ধুর ‘খেলার ছলের ‘ চ্যাট কে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে। আরিয়ানের সঙ্গে অনন্যার হোয়াটসঅ্যাপ চ্যাটের উপর ভিত্তি করেই তাঁকে জিজ্ঞাসাবাদ করছে এনসিবি। তাঁদের কথোপকথন ঘেঁটে দেখা যায়, আরিয়ানকে গাঁজা জোগাড় করে দেওয়ার কথা বলেছিলেন অনন্যা।

 

 

এদিকে আরেক বিপত্তি বাধিয়েছেন অনন্যা । দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার সকাল ১১টা নাগাদ এনসিবি-র দফতরে ডেকে পাঠানো হয়েছিল অনন্যাকে। কিন্তু সেখানে সময় মতো এসে পৌঁছতে পারেননি চাঙ্কি-কন্যা। প্রায় তিন ঘণ্টা পর অর্থাৎ দুপুর দুটো নাগাদ এসেছিলেন তিনি। এই দেরি করার কারণেই এনসিবি-র সমীর ওয়াংখেড়ের কাছে তিরস্কৃত হন অনন্যা পাণ্ডে। রীতিমত ধমক খেতে হলে অনন্যাকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো-র আধিকারিকের কাছেও। সমীর প্রকাশ্যেই অনন্যাকে বলেন, “এটা কোনও প্রযোজনা সংস্থার দফতর নয়, একটি কেন্দ্রীয় সংস্থার দফতর”, পরের বার অনন্যাকে সময় মতো উপস্থিত হওয়ার নির্দেশও দেন তিনি।

advt 19

 

 

Related articles

FIFA World Cup: হাইতি ম্যাচের আগে চোটের সমস্যায় ব্রাজিল, বদল হবে প্রথম একাদশেও?

প্রথম ম্যাচে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি  ব্রাজিল(Brazil)। মরক্কোর বিরুদ্ধে আটকে যাওয়ার পর শনিবার বিশ্বকাপের(FIFA World Cup) দ্বিতীয়...

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...

বিশ্বকাপের মধ্যেই অবসর ঘোষণা, বড় সিদ্ধান্ত নিয়েই ফেললেন জার্মান তারকা ফুটবলার

আগেও অবসর নিয়েছিলেন, আবার তা ভেঙে ফিরে এসেছিলেন। কিন্তু চলতি ফুটবল বিশ্বকাপ(World Cup )শেষেই পাকাপাকিভাবে অবসর নেবেন জার্মানির...

আত্মঘাতী পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি ক্ষতিপূরণ, শিক্ষামন্ত্রীকে অপসারণের দাবি: মোদিকে চিঠি সিজেপির

নিট-ইউজি (NEET UG) ২০২৬ পরীক্ষা ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষার্থীদের মৃত্যুর ঘটনাকে সামনে রেখে...