Tuesday, June 23, 2026

অমরিন্দরের পাক বান্ধবীর ISI যোগ, তদন্ত করবে পাঞ্জাব সরকার

Date:

Share post:

নির্বাচন মুখর পাঞ্জাবে(Punjab) অমরিন্দর সিংয়ের(Amrinder Singh) সঙ্গে কংগ্রেসের(Congress) সংঘাত ক্রমশ তীব্র হয়ে উঠছে। সম্প্রতি নতুন দল ঘোষণা করে পাঞ্জাব নির্বাচনে লড়াইয়ে নামার হুঁশিয়ারি দিয়েছেন অমরিন্দর সিং। পরিস্থিতি বুঝে বিজেপির সঙ্গে তিনি যে জোট করতে পারেন তারও আভাস দিয়েছেন। এহেন অবস্থায় মাঝে অমরিন্দরকে বিড়ম্বনায় ফেলার কৌশল নিল কংগ্রেস। শুক্রবার পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রী সুখজিন্দর রনধাওয়া বলেন, অমরিন্দরের পাকিস্তানি সাংবাদিক বান্ধবী আরুসা আলমের ভূমিকা নিয়ে তদন্ত হবে। পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে ক্যাপ্টেনের এই বান্ধবীর জড়িত থাকার অভিযোগ খতিয়ে দেখা উচিত।

রনধাওয়া জানিয়েছেন, ক্যাপ্টেন বলছেন পাঞ্জাবের জন্য বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে আইএসআই। সেহেতু আরুশা আলমের সঙ্গে আইএসআইয়ের সম্পর্ক নিয়ে তদন্ত করবো আমরা। ইতিমধ্যেই পাঞ্জাব পুলিশ প্রধানকে এ বিষয়ে তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তান থেকে ড্রোন আসার ইস্যুটি গত সাড়ে চার বছর ধরে বারবার তুলেছেন অমরিন্দর। পরে বিএসএফ মোতায়েন হয়েছিল। তাই, এর পিছনে বড় ষড়যন্ত্র রয়েছে বলেই মনে হচ্ছে।

উল্লেখ্য, ২০০৪ সালে পাকিস্তান সফরে সাংবাদিক অরুসার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল অমরিন্দর সিংয়ের। পরে একাধিকবার অমরিন্দর বাড়িতে আসেন ওই পাক সাংবাদিক। অমরিন্দর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায় তাঁকে। পরে পাকসেনা কর্তাদের সঙ্গে আরুসা ছবি ভিডিও প্রকাশ্যে আসার পর অমরিন্দর এর সঙ্গে তাঁর বন্ধুত্ব নিয়ে শোরগোল শুরু হয়। পাঞ্জাবের নির্বাচন পূর্বে এই ইস্যুকে হাতিয়ার করেই এবার ক্যাপ্টেনকে বিড়ম্বনায় ফেলতে চাইছে কংগ্রেস।

advt 19

 

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...