Friday, June 26, 2026

এবার ঐতিহাসিক ফৈজাবাদ স্টেশনের নাম বদলে দিল যোগী সরকার

Date:

Share post:

নাম পরিবর্তনের ধারা অব্যাহত। ঐতিহাসিক এলাহাবাদ, মুঘলসরাই স্টেশনের পর এবার ফৈজাবাদের নাম বদল করে দিল উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। এবার থেকে ফৈজবাদ রেল স্টেশনের নতুন নাম হচ্ছে “অযোধ্যা ক্যান্টনমেন্ট”। যোগী সরকারের ওই সিদ্ধান্তে ইতিমধ্যেই সিলমোহর দিয়েছে রেলমন্ত্রক।

স্টেশনের নাম পরিবর্তনের নামে আসলে ধর্মীয় ভাবাবেগ নিয়ে খেলা করছেন যোগী। বিরোধীদের এই অভিযোগ উড়িয়ে দিয়ে যোগী আদিত্যনাথের দাবি, ওইসব জায়গায় পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতেই এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। যোগী সরকারের তরফে এক টুইট করে ফৈজাবাদ স্টেশনের নাম বদলের কথা জানিয়ে দেওয়া হয়েছে। এনিয়ে শীঘ্রই নোটিস জারি করা হবে।

উল্লেখ্য, এর আগে এলাহাবাদের নাম বদল করে প্রয়াগরাজ ও মুঘলসরাই রেল স্টেশনের নাম বদল করে দীন দয়াল উপাধ্যায় জাংশন করে দেওয়া হয়। ২০১৮ সালে আগ্রা, বেরিলি, কানপুর বিমানবন্দরের নামও বদল করতে কেন্দ্রের কাছে আবেদন করে উত্তরপ্রদেশ সরকার।

আরও পড়ুন- হিন্দুদের সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা চেয়ে মোদিকে চিঠি হিরণের

 

advt 19

 

 

Related articles

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...