Friday, June 26, 2026

হিন্দুদের সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা চেয়ে মোদিকে চিঠি হিরণের

Date:

Share post:

একুশের নির্বাচনের ফলপ্রকাশের পর আর সেভাবে বিজেপির কোনও অনুষ্ঠানে দেখা যায়নি অভিনেতা-বিধায়ক হিরণকে। দূরত্বও তৈরি হয়েছিল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে। দলত্যাগের জল্পনাও উঠেছিল। এবার সেই সব জল্পনায় জল ঢেলে ফের খবরে খড়গপুরের বিধায়ক-অভিনেতা হিরণ্ময় চট্টোপাধ্যায়।

পশ্চিমবঙ্গ এবং কেরলের হিন্দু পরিবারের ১৮ ঊর্ধ তরুণ-তরুণীদের সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা চেয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন হিরণ। প্রধানমন্ত্রীকে লেখা দু’পাতার চিঠিতে হিরণ জানিয়েছেন, ”কেরল এবং বাংলার বিশেষত হিন্দু পরিবারগুলির উপর সাম্প্রদায়িক অত্যাচার এবং জেহাদি হামলা ঠেকাতে এই পদক্ষেপ করা দরকার।” পাশাপাশি চিঠিতে শহিদ জওয়ান পরিবারদের প্রতি বিশেষ সম্মান দেখানোর আর্জি জানিয়েছেন তিনি। চিঠিতে তিনি শহিদ জওয়ানদের পরিবারগুলিকে ‘তেরঙ্গা পরিবারের’ মর্যাদা দেওয়ার দাবি করেছেন।

পাশাপাশি প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে শহিদ জওয়ানদের নামে শিক্ষা প্রতিষ্ঠা্ন এবং হাসপাতালের সুপারিশ করেছেন হিরণ। রেলস্টেশন-রাস্তা-সরকারি দফতরের সামনে সংশ্লিষ্ট এলাকার শহিদ জওয়ানদের নামের ফলক বসানোর আর্জি জানিয়েছেন তিনি। চিঠিতে শহিদ জওয়ানদের মৃত্যুবার্ষিকী পালনের কথাও বলেছেন তিনি।

আরও পড়ুন- ‘এটা আপনার প্রোডাকশন হাউস নয়’, দেরিতে হাজিরা দেওয়ায় অনন্যাকে ‘ধমক’ দিলেন সমীর ওয়াংখেড়ে

advt 19

 

 

Related articles

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...