Saturday, April 4, 2026

ওভারটেক করতে গিয়ে প্রাণ গেল ৩ জনের, আহত ১১

Date:

Share post:

রাস্তা ফাঁকা। দূরদূরান্ত থেকে কোনও যানজট নেই। তবুও ট্যাঙ্কারের সঙ্গে যাত্রীবাহী সাত আসনের গাড়ির রেষারেষিতে প্রাণ গেল ৩ জনের। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পুণের কাতরাজ-মুম্বই রোডে। দ্রুতগতিতে যাত্রীবাহী গাড়িটিকে ওভারটেক করতে গিয়ে ট্যাঙ্কারটি ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে উল্টে যায় গাড়িটি। ঘটনায় তিনজনের মৃত্যু হয়। আহত কমপক্ষে ১১।

আরও পড়ুন:বাংলাতেও সেঞ্চুরির গণ্ডি পার ডিজেলের, মাথায় হাত মধ্যবিত্তর

পুলিশ সূত্রের খবর, কাতরাজ-মুম্বই রডে নাভলে ব্রিজের কাছেই মুম্বইগামী ওই ট্যাঙ্কারটি যাত্রীবাহী গাড়িতে ধাক্কা মারে। গাড়িটি উল্টে গেলে ট্যাঙ্কারটি এরপর নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা একটি ফাঁকা কণ্টেনার ট্রাকে ধাক্কা মারে। সেইসময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক পথচারী। তাঁকেও ধাক্কা মারে ট্যাঙ্কারটি। সঙ্গে সঙ্গেই পথচারীটির মৃত্যু হয়।  ট্যাঙ্কারের চালকও গুরুতর আহত হয়েছে বলেই জানা গিয়েছে। সকলকেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।  জানা গিয়েছে, রঙ তৈরিতে ব্যবহৃত থিনার নিয়েই মুম্বই যাচ্ছিল ওই ট্যাঙ্কারটি।
advt 19

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...