Wednesday, June 24, 2026

বিদায় নিচ্ছে বর্ষা,কবে বঙ্গে ঢুকবে শীত?

Date:

Share post:

দুর্গাপুজো, লক্ষ্মীপুজো শেষ হতেই বাংলা থেকে বিদায় নিতে চলেছে বর্ষা। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে শনিবারই রাজ্য থেকে বিদায় নেবে বর্ষা। আপাতত আর বৃষ্টির ভ্রুকুটি নেই রাজ্যে। এমনকি নিম্নচাপের পূর্বাভাসও নেই। তবে প্রাক শীতের আমেজ উপভোগ করতে পারেন বঙ্গবাসী বলে জানিয়েছে আবহাওয়া দফতর। যদিও কালিপুজোর আগেও শীত আসবে কিনা, তার উত্তর এখনও নেই।

আরও পড়ুন:বাংলাতেও সেঞ্চুরির গণ্ডি পার ডিজেলের, মাথায় হাত মধ্যবিত্তর

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার থেকেই রাজ্য থেকে বিদায় নিচ্ছে বর্ষা। আর নেই কোনও নিম্নচাপের ভ্রুকুটি। এই মুহূর্তে দক্ষিণবঙ্গে কোন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ।আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকবে । কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে পরিষ্কার আবহাওয়া থাকবে। আগামী দুদিন কলকাতায় রাতের তাপমাত্রা ২ ডিগ্রি কমবে। স্বভাবতই রাতের আবহাওয়া মনোরম হবে।

তবে কি কালিপুজোর আগেই বঙ্গে শীত আসবে? এ প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ঠিক কবে নাগাদ শীত এরাজ্যে ঢুকবে তা এখনই সঠিকভাবে বলা সম্ভব নয়।সে বিষয়ে এখনও মৌসম ভবন তরফে কোনও বিবৃতি পাওয়া যায়নি। তবে বর্ষা চলে যাওয়ায় আগামী দু-একদিনে তাপমাত্রা কিছুটা বাড়লেও তারপর থেকে রাতের দিকে তাপমাত্রা একটু করে কমতে শুরু করবে। রবিবার থেকেই ঠান্ডার আমেজ অনুভব করতে পারবে বঙ্গবাসী।
advt 19

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...