Saturday, April 11, 2026

মমতার সফরের আগেই গোয়ায় গুরুদায়িত্ব সামলাতে বাবুল-সৌগত

Date:

Share post:

দলে যোগ দেওয়ার পরে প্রথম কোনও দলীয় কর্মসূচিতে যোগ দিচ্ছেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। রবিবার বিকেলের বিমানে সাংসদ সৌগত রায়ের(Sougata Roy) সঙ্গী হয়ে গোয়া উড়ে গেলেন বাবুল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলতি মাসের ২৮ তারিখ গোয়া সফরে যাবেন। তার আগে গোয়াতে সাংগঠনিক শক্তি বাড়াতে ও রাজনৈতিক পর্যালোচনা করতে গোয়া গেলেন বাবুল ও সৌগত।

ইতিমধ্যেই গোয়ায় ঘাঁটি গেড়ে রয়েছে সাংসদ ডেরেক ওব্রায়েন। সেখানে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও দলের সর্বভারতী সহ-সভাপতি লুইজিনহ ফ্যালারিওর নেতৃত্বে প্রত্যেকদিনই অন্যান্য দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান চলছেই।

শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ট্যুইটারে গোয়াবাসীকে নতুন সরকার গড়ার ডাক দিয়ে সেখানকার প্রতিটি মানুষ, সংগঠন ও রাজনৈতির দলের কর্মী সংগঠকদের যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। বলেছেন, গোয়ায় হবে নতুন সূর্যদয়, নতুন সকাল।

বছর ঘুরলেই গোয়ায় বিধানসভার নির্বাচন। সেখানে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে দল। মমতা বন্দ্যোপাধ্যায় তো বটেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ত্রিপুরার পাশাপাশি গোয়া নিয়েও অত্যন্ত সিরিয়াস। তাই দলনেত্রীর গোয়া সফরের আগে একঝাঁক সাংসদ ও নেতাকে সেখানে পাঠিয়ে সংগঠনকে আরও মজবুত করতে চাইছে দল।

আরও পড়ুন- নব্যদের নিয়ে বাড়াবাড়ি করেছে বিজেপি: রাজ্য নেতৃত্বকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক অনুপম

 

advt 19

 

 

Related articles

নাকা চেকিংয়ে বিপুল নগদ ও সোনা-সহ আটক বিজেপি প্রার্থী অশোক দিন্দার ঘনিষ্ঠ

ভোটের মুখে ফের অস্বস্তিতে পদ্মশিবির(Bharati Janata Party)। শনিবার বিজেপি বিধায়ক অশোক দিন্দার (Ashok Dinda) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সন্দীপ...

ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত, ইতিহাস তৈরির দোরগোড়ায় আয়ুষ

বিশ্বের এক নম্বর এবং প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ী তাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্নকে হারিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে (Badminton Asia...

ফের রদবদল কমিশনের: সরলেন কলকাতা পুলিশের ৩ যুগ্ম কমিশনার ও একাধিক ওসি

বাংলায় ভোট ঘোষণার পর থেকেই পুলিশ প্রশাসনের অন্দরে রদবদল করেই চলেছে নির্বাচন কমিশন। শনিবারও ফের বদলি করা হল...

হিরের মজুরিতে ১০০ শতাংশ ছাড়! অক্ষয় তৃতীয়ার আগে বড় ঘোষণা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের 

বৈশাখী উৎসবের মরসুমে নতুন সাজে সেজে উঠছে তিলোত্তমা। নববর্ষের আমেজ কাটতে না কাটতেই বাঙালির দুয়ারে কড়া নাড়ছে অক্ষয়...