Friday, April 3, 2026

দিনহাটায় অভিষেকের জনসভা ঘিরে উন্মাদনা তুঙ্গে, চলছে শেষ পর্যায়ের কাজ

Date:

Share post:

দিনহাটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দলের প্রার্থী উদয়ন গুহর প্রচারে সোমবারই আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই হাইভোল্টেজ নেতা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা ঘিরে প্রবল উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে দলের নেতা-কর্মীদের মধ্যে। দিনহাটায় এই সভাকে ঘিরে শেষ পর্যায়ের প্রস্তুতি এখন তুঙ্গে।  আজ দুপুরেই দিনহাটা সংহতি ময়দানে হবে প্রচারসভা৷

আরও পড়ুন:বিদায়বেলাতেও পূবালি হাওয়ার ভ্রুকুটি, ফের রাজ্যে বৃষ্টির পূর্বাভাস

সোমবার দুপুর ১২টায় হেলিকপ্টারে দিনহাটায় আসার কথা তাঁর৷ সভামঞ্চের পাশে হেলিপ্যাড গ্রাউন্ড তৈরির কাজ শেষ। হেলিকপ্টার মহড়াও দিয়েছে। তৃণমূল কংগ্রেস নেতা ও দলের প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায় বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন, তা শুনতে মুখিয়ে আছেন গোটা দিনহাটার মানুষ। প্রার্থী উদয়ন গুহ বলেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচারসভার খবর ছড়িয়ে পড়তেই উন্মাদনা অনেক বেড়েছে৷ আমরা করোনা বিধি মেনে এক হাজার জনের ব্যবস্থা রেখেছি। তবে বাইরে মানুষ ভিড় করলে আমাদের কিছু করার থাকবে না!’’ দিনহাটার মানুষের মঙ্গল কামনায় দিনহাটা থানাপাড়া মন্দিরে রবিবার মহাযজ্ঞ করেন উদয়ন। সস্ত্রীক পুজো দিয়েছেন৷ এদিন বাসন্তীর হাট এলাকায় বিভিন্ন বুথে কর্মীদের নিয়ে খুলি বৈঠক করেন। বিজেপি প্রার্থী অশোক মণ্ডল এখনও জেতার দাবি করে চলেছেন। হেভিওয়েট নেতা-নেত্রীদের নিয়ে সভাও করছেন। তবে দিনহাটার মানুষ তাঁদের ভুল শোধরানোর জন্য মুখিয়ে রয়েছেন।
advt 19

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...