Saturday, June 13, 2026

কাশ্মীরের পুঞ্চে সেনা জঙ্গি সংঘর্ষ, মৃত ১ পাকিস্তানী জঙ্গি

Date:

Share post:

কাশ্মীরের পুঞ্চে সেনা জঙ্গি সংঘর্ষে মৃত্যু হল এক পাকিস্তানী জঙ্গির। লস্কর-ই-তৈবার একটি গোপন ঘাঁটি শনাক্ত করার জন্য পুলিশ এক জঙ্গিকে জেল থেকে নিয়ে এসে অনুসন্ধানের কাজ চালাচ্ছিল। সেই সময় জঙ্গিদের গুলিতে মারা যায় ওই পাকিস্তানি সন্ত্রাসবাদী। মৃতের নাম জিয়া মুস্তাফা।
জঙ্গী গোষ্ঠীর খোঁজে রবিবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার একটি জঙ্গলে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ উদ্যোগে একটি দল অনুসন্ধান চালাচ্ছিল। সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, জঙ্গিদের গুলিতে জিয়া মুস্তাফা নামে ওই সন্ত্রাসবাদী ও তিন জন নিরাপত্তা কর্মী জখম হন। স্থানীয়রা জানিয়েছেন, ভাট্টা দুরিয়ান বন থেকে ভারী গুলিবর্ষণ ও বিস্ফোরণে শব্দ শোনা গিয়েছে। থানামান্ডি সংলগ্ন বনাঞ্চলে সেনাবাহিনী অনুসন্ধান অভিযান এখনও জারি রেখেছে।

আরও পড়ুন-টি-২০ বিশ্বকাপে প্রথম ম‍্যাচে হার বিরাট বাহিনীর, বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে প্রথম জয় বাবরদের
সেনা কর্তাদের তরফে জানানো হয়েছে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের রাওয়াল কোর্টের বাসিন্দা জিয়া মুস্তাফা ১৪ বছর ধরে কোড ভাওয়াল জেলে বন্দি ছিল। জেলে বন্দি থাকলেও জঙ্গিদের সঙ্গে তার গোপনে যোগাযোগ ছিল।

advt 19

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...