Sunday, June 21, 2026

গণধর্ষণ মামলায় অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ল কৈলাসসহ ৩ বিজেপি নেতার

Date:

Share post:

গণধর্ষণ মামলায় কলকাতা হাইকোর্টে(Kolkata High Court) খানিক স্বস্তি পেলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়(Kailash Vijayvargiya), জিষ্ণু বসু এবং প্রদীপ যোশী। সোমবার ধর্ষণকাণ্ডে এই ৩ অভিযুক্তের জামিনের মেয়াদ বাড়ালো কলকাতা হাইকোর্ট।

অভিযোগ, ২০১৮-র ২৯ নভেম্বর শরৎ বোস রোডের একটি ফ্ল্যাটে এক মহিলাকে ধর্ষণ করেন ৩ নেতা। আরও অভিযোগ, সেই ঘটনার পর থেকেই তাঁকে এবং তাঁর পরিবারকে খুনের হুমকি দেওয়া শুরু হয়। এই ঘটনায় ২০১৯-এ সরশুনা এবং ২০২০-এ বোলপুর থানায় অভিযোগ দায়ের হয়। ২০২০ সালে নির্যাতিত মহিলা আলিপুর নিম্ন আদালতের দ্বারস্থ হলে তাদের অভিযোগ খারিজ করে দেওয়া হয়। যদিও পরে হাইকোর্ট নির্দেশ নিম্ন আদালতে ওই মহিলার আবেদন বিচার করার নির্দেশ দেন। ওইদিনই কৈলাস বিজয়বর্গীয় সহ ৩ জনের বিরুদ্ধে ভবানীপুর থানায় FIR দায়ের হয়। এরপরই আগাম জামিনের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন ৩ নেতা। গ্রেফতার হতে পারেন আশংকা করে এরপর আদালতের কাছে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন বিজেপির ওই তিন নেতা। তাদের সেই আবেদন মঞ্জুর করা হয়। অন্তর্বর্তীকালীন জামিনের আবেদনের মেয়াদ শেষের পর এদিন ফের আগাম জামিনের আবেদন জানান কৈলাস সহ ৩ জন। আপাতত স্বস্তি দিয়ে সোমবার তাদের সেই আবেদন মঞ্জুর করেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ।

advt 19

 

Related articles

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...