Tuesday, March 31, 2026

২০২২র আইপিএলে দেখা যাবে নতুন দুই দল লখনউ ও আহমেদাবাদ

Date:

Share post:

আইএসএলের পর আইপিএলের মঞ্চেও এবার পাকাপাকিভাবে জায়গা করে নিতে চলেছে সঞ্জীব গোয়েঙ্কার দল| ২০২২র আইপিএলে দেখা যাবে নতুন দুই দল লখনউ ও আহমেদাবাদ| সোমবার দুবাইয়ে প্রায় পাঁচ ঘন্টার বিডিং শেষে প্রায় ৭ হাজার কোটি টাকার বিডে লখনউ নিলেন সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপ|
একইসঙ্গে ৫হাজার১৬৬ কোটি টাকার বিডে আহমেদাবাদ নিল সিভিসি ক্যাপিটালস|

আরও পড়ুন- খুলছে স্কুল, প্রস্তুত হচ্ছে শিক্ষা দফতর! মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত চিকিৎসক মহলের
এর মধ্য দিয়েই বলা চলে ২০২২ সালের আইপিএলের ঢাকে কাঠি পড়ে গেল এদিনই| এবারের আইপিএল শেষ হওয়ার আগেই ঘোষণা হয়ে গিয়েছিল ১০ দলের আইপিএলের| গত একমাস ধরে চলছিল তার প্রস্তুতি|
সোমবার দুবাইয়ের এক পাঁচতারা হোটেলে বসেছিল নতুন দুই দল বেছে নেওয়ার আসর| দুটো দল নেওয়ার জন্য বিডিংয়ে অংশ নেয় প্রায় ১০টি সংস্থা| যাদের মধ্যে সবচেয়ে বেশি নজর ছিল সঞ্জীব গোয়েঙ্কা, আদানি এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কর্ণধার গ্লেজার পরিবারের দিকে|

স্বচ্ছ পদ্ধতিতে সবকিছু করার জন্য এদিন দুটো এনভেলপ এদিন জমা দিতে হয়ছে বোর্ডের কাছে| যেখানে বোর্ডের অডিট দল ব্যক্তিগত ও আর্থিক আস্থাপত্র যাচাই করেছে এবং তারপরই বিডিং করতে দিয়েছে| প্রায় পাঁচ ঘন্টার বিডিংয়ে হাড্ডহাড্ডি লড়াইয়ের পর শেষপর্যন্ত লখনউকে নিয়ে নেয় সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপ| ম্যানইউয়ের গ্লেজার পরিবার দৌড়ে থাকলেও, আহমেদাবাদ তুলে নিতে সক্ষম হয় সিভিসি ক্যাপিটালসই|

advt 19

 

Related articles

বিধানসভা ভোটের আগে প্রশাসনিক রদবদল, কমিশনের বিরুদ্ধে মামলা খারিজ কলকাতা হাইকোর্টে  

বাংলায় নির্বাচনের (WB Assembly Election) দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই প্রশাসনিক স্তরে ইচ্ছে মতো একের পর এক রদবদল...

বিহারে মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত ৮ মহিলা, জখম বহু

বিহারের নালন্দায়( Nalanda Shitala Temple) শীতলা মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৮ পুণ্যার্থীর। মঙ্গলবারের এই ঘটনায় গুরুতর জখম...

গ্যাং ওয়ারে রক্তাক্ত হাইতি! গুলি ও বোমাবাজিতে মৃত ৭০, আহত ৩০

গ্যাং ওয়ারে হাইতিতে (Haiti Violence) বয়ে গেল রক্তপ্লাবন। সোমবার ‘গ্রান গ্রিফ’ (Gran Grif Gang) গ্যাংয়ের সদস্যরা আর্তিবোনাইটের বাড়ি...

ভূমিধসে যান চলাচল ব্যাহত জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে

ভারী বৃষ্টিপাতের ফলে জম্মু-শ্রীনগর (Jammu Kashmir) জাতীয় সড়কে ধস। রামবান জেলার মেহর এলাকায় ভূমিধসের (Landslide) কারণে রাস্তা সম্পূর্ণ...