Friday, April 3, 2026

বিদায়বেলাতেও পূবালি হাওয়ার ভ্রুকুটি, ফের রাজ্যে বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

বিদায় নিয়েছে বর্ষা। ঘন কুয়াশার বুক চিরে উঁকি দিচ্ছে শীত।উৎসবের মরসুম এখন থেকেই উপভোগ করতে শুরু করেছে শিতের আমেজ। তবে বাঁধ সেজেছে পূবালি হাওয়া। যার জেরে রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ  বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুন:কাশ্মীরের পুঞ্চে সেনা জঙ্গি সংঘর্ষ, মৃত ১ পাকিস্তানী জঙ্গি

আবহাওয়া দফতর সূত্রের খবর,  চারিদিকে হেমন্তের পরিবেশ। তবে এখনও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। পুবালি হাওয়ার প্রভাবে ভারী বৃষ্টি হবে না। বঙ্গের বেশ কয়েকটি জেলায় দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। সোমবার দুই ২৪ পরগণা, হাওড়া, পূর্ব মেদিনীপুর ও কলকাতাতে আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে কয়েকদিন পরই তা পরিষ্কার হয়ে যাবে। ধীরে ধীরে কমবে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে মালদা ও দিনাজপুরে  আবহাওয়া শুষ্কই থাকবে।

দক্ষিণ-পূর্ব বাংলাদেশ একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে একটি ঘূর্ণাবর্ত রয়েছে পাঞ্জাব ও রাজস্থান এর উপর। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণ ভারতের কিছু অংশে অবস্থান করছে। সেখানে প্রভাব বিস্তার করবে উত্তর পূর্ব মৌসুমি বায়ু। ইতিমধ্যেই বাংলার বাকি অংশ থেকেও বর্ষা বিদায় নিয়েছে। বর্ষা বিদায় পর্ব শুরু হতেই  উত্তর পশ্চিম ভারতে আসতে শুরু করেছে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের প্রভাবে পাঞ্জাব রাজস্থান হরিয়ানা চন্ডিগড় দিল্লিতেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। সোমবার কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ। ন্যূনতম ৬৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে বৃষ্টিপাতের পরিমাণ ১.৮ মিলিমিটার।
advt 19

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...