Friday, April 3, 2026

সমীর ওয়াংখেড়েকে কী গ্রেফতার করা হতে পারে?

Date:

Share post:

আরিয়ান কাণ্ডে (Aryan Khan Drug Case) যারপরনাই চমক তৈরি হয়েছে । মাদক কান্ডের অন্যতম তদন্তকারী অফিসার সমীর ওয়াংখেড়ের (NCB Officer Sameer Wangkhere) বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উঠেছে। শাহরুখ-পুত্র আরিয়ান খানকে ছেড়ে দেওয়ার বিনিময়ে এক সাক্ষীর মাধ্যমে সমীর নাকি ২৫ কোটি টাকা দাবি করেছেন। এই ঘটনার অভিযোগে সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB) ।

আরিয়ান খানের বিরুদ্ধে কথা বলার জন্য সমীর ওয়াংখেড়ের পক্ষ থেকে মোটা টাকা ঘুষ দেওয়া তাঁকে। রবিবার এমনই দাবি করেছিলেন এই মামলার অন্যতম সাক্ষী প্রভাকর সেইল। তিনি জানিয়েছেন, ক্রুজে তল্লাশি চালানোর দিন এনসিবি তাঁকে দিয়ে ১০ পাতার একটি ফাঁকা

ফাইলে সই করিয়ে নিয়েছিল। তাঁর আরও দাবি, আরিয়ানের বিরুদ্ধে সাক্ষ্যের বিনিময়ে বিপুল পরিমাণ টাকার প্রস্তাব এসেছিল সমীরের তরফে। সোমবার মুম্বইয়ের পুলিশ কমিশনরের দফতরে পৌঁছেছিলেন প্রভাকর। অন্যদিকে অফিসার সমীর আশঙ্কা প্রকাশ করে বলেছেন যে তাঁকে গ্রেফতার করা হতে পারে। এই আশঙ্কা নিয়েই আদালতের দ্বারস্থ হলেন আরিয়ান খানকে গ্রেফতারের নেপথ্যে থাকা এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ে। মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি)-র এই কর্তাকে নিয়ে বেশ কিছু দিন ধরেই বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, অর্থের বিনিময়ে শাহরুখ-পুত্রের বিরুদ্ধে সাক্ষ্য জোগাড়ের চেষ্টা করেছেন সমীরা। আশঙ্কায় সুরক্ষা চাইতে গত রবিবার মুম্বই পুলিশ কমিশনরের দ্বারস্থ হয়েছেন সমীরও।

সমীর লিখিত বয়ানে জানিয়েছেন, “আমার পরিবার, বোন, এমনকী মৃত মাকেও নিশানা করা হচ্ছে”, মাদক মামলার বিশেষ আদালতে বিচারককে এমনই বলেছেন সমীর। তিনি বলেছেন, “যে কোনও ধরনের তল্লাশির জন্য আমি রাজি। ১৫ বছর ধরে কাজ করছি। কিন্তু আমার ব্যক্তিগত জীবন আর কাজ নিয়ে এমন অভিযোগ কখনও ওঠেনি।”

advt 19

 

 

Related articles

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...