Friday, April 3, 2026

১৬ নভেম্বর থেকে খুলছে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ, প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রায় দেড় বছর বাদে রাজ্যে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। ১৬ নভেম্বর থেকে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ খোলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, শিলিগুড়ির প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যসচিবকে স্কুল খোলার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন মুখ্যমন্ত্রী।

প্রথমে ঠিক হয় ১৫ নভেম্বর থেকে খুলবে রাজ্যের স্কুল-কলেজ। কিন্তু সেদিন বীরসা মুন্ডার জন্মদিন থাকায় সরকারি ছুটি রয়েছে। সেই কারণেই ১৬ নভেম্বর থেকে স্কুল খোলার কথা জানিয়েছে নবান্ন। আপাতত নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস হবে স্কুলে। অষ্টম শ্রেণি পর্যন্ত অনলাইন ক্লাসের ব্যবস্থাই চালু থাকবে বলে সরকারি সূত্রের খবর।

আরও পড়ুন- রাজারহাটে বাড়ির দোতলায় মিলল মহিলার অগ্নিদগ্ধ দেহ, মৃত্যু নিয়ে ধোঁয়াশা

করোনা পরিস্থিতিতে গত বছরের মার্চ মাস থেকে বন্ধ রাজ্যের সমস্ত স্কুল-কলেজ। এদিন, উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে (Hari Krishna Dwivedi) স্কুল খোলার বিষয়ে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এবিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে যাবতীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো নির্ধারিত দিন থেকে খুলে যাবে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ।

advt 19

 

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...