Friday, April 24, 2026

দুয়ারে রেশন : ডিলারদের আর্জি খারিজ করল হাইকোর্ট

Date:

Share post:

দুয়ারে রেশন (Duare Ration) প্রকল্প নিয়ে হাইকোর্টে (Kolkata High Court) স্বস্তিতে রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) স্বপ্নের দুয়ারে রেশন প্রকল্প চালু হওয়া নিয়ে সব জটিলতার অবসান। সোমবার দুয়ারে রেশন প্রকল্প নিয়ে অনিচ্ছুক রেশন ডিলারদের (Ration Dealer) আবেদন খারিজ করল হাইকোর্ট। এখন দুয়ারে রেশন প্রকল্প শুরু করতে আপাতত কোনও বাধা নেই নবান্নের।

শনিবার রাজ্য সরকারের তরফে দুয়ারে রেশন প্রকল্প স্থায়ীকরণের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্য সরকারের এই বিজ্ঞপ্তির বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হয় অনিচ্ছুক ডিলাররা। কোর্টে ডিলাররা জানান, যেহেতু দুয়ারে রেশন প্রকল্প নিয়ে মামলাটি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারাধীন রয়েছে, সেক্ষেত্রে এখনই এই প্রকল্পের স্থায়ীকরণের বিজ্ঞপ্তি জারি করতে পারে না রাজ্য। এদিন এই নিয়ে দ্রুত শুনানির আবেদন জানিয়ে কোর্টের দ্বারস্থ হন অনিচ্ছুক রেশন ডিলাররা। এদিন তাঁদের এই আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন-বাড়ছে করোনা সংক্রমণ, রাজ্যে এবার চালু মাইক্রো কনটেনমেন্ট জোন

দুয়ারে রেশন প্রকল্প চালু করা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী অঙ্গীকার। যেকোনও মূল্যে ওই প্রকল্প নির্ধারিত সময়ে সারা রাজ্যে চালু করা হবে বলে রেশন ডিলারদের স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। তবে রেশন ডিলারদের সমস্যা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলতে রাজ্য সরকার প্রস্তুত বলেও বার্তা দেওয়া হয়েছে। সম্প্রতি রাজ্যের রেশন ডিলার সংগঠনের সঙ্গে বৈঠকে বসেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)। সেখানে রেশন ডিলারদের তিনি সাফ জানিয়ে দিয়েছেন, দুয়ারে রেশন প্রকল্প রাজ্যের রেশন ডিলারদেরই চালিয়ে নিয়ে যেতে হবে। ফলে সব বাধা বিঘ্ন অতিক্রম করে যথা সময়ে দুয়ারে রেশন প্রকল্প চালু করা যাবে বলে দৃঢ়প্রতিজ্ঞ রাজ্যের খাদ্য দফতর।

একুশের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাঁর দল তৃতীয়বার ক্ষমতায় ফিরলে রাজ্যের মানুষের জন্য দুয়ারে সরকার প্রকল্প শুরু করা হবে। রেশন দোকানের বদলে বাড়িতেই রেশন পৌঁছে দেওয়া হবে। প্রতিশ্রুতি মতো ক্ষমতায় ফিরে দুয়ারে রেশন নিয়ে পদক্ষেপ নেয় নবান্ন। সেই মতো ইতিমধ্যেই কয়েকটি জায়গায় পরীক্ষামূলক ভাবে এই প্রকল্পের কাজ শুরুও হয়েছে। খুব শীঘ্রই গোটা রাজ্যে তা চালু হবে।

advt 19

 

Related articles

ভোটদানে রেকর্ড কোচবিহারের, ৯৭ শতাংশ পার করে শিরোনামে শীতলকুচি 

দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নজিরবিহীন রেকর্ড গড়ল কোচবিহার। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় এই জেলায় ভোটদানের হার পৌঁছেছে...

নন্দীগ্রামে জিতবে তৃণমূল: ডায়মন্ড হারবারে নির্বাচনী প্রচার থেকে ঘোষণা অভিষেকের

প্রথম দফার নির্বাচন শেষে কার্যত খুঁজে পাওয়া যাচ্ছিল না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। সকাল থেকে বুথে এজেন্ট বসাতে...

‘৪ মে বিজেপির বিসর্জন, বাংলায় জিতেই গিয়েছে তৃণমূল’, হুঙ্কার মমতার

গতবার বিজেপির যা আসন ছিল, এবার তার অর্ধেকও পাবে না! আমাদের যে মাইনাস জায়গাগুলো ছিল, বৃহস্পতিবার প্রথম দফাতেই...

বদল নয় গণতন্ত্রে বদলা চাই! ভবানীপুরের সভা থেকে বিজেপিকে কড়া আক্রমণ মমতার

প্রথম দফার ভোট মিটতেই বিজেপির ওপর আক্রমণের সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারের ভবানীপুরের জনসভা থেকে তাঁর...