Tuesday, June 23, 2026

বড়সড় বিপর্যয়ের আশঙ্কা! উত্তর মেরুর শেষ বরফেও ফাটল

Date:

Share post:

বাড়ছে বিশ্ব উষ্ণায়ন। বিজ্ঞানীদের আশঙ্কাকে আরও দৃঢ় করে উত্তর মেরুর শেষ বরফেও ফাটল দেখা দিল। এর জেরে চলতি শতকের শেষে নিশ্চিহ্ন হতে পারে, সঙ্গে হারিয়ে যেতে পারে বহু মেরুপ্রদেশের একাধিক প্রাণীও।

আরও পড়ুন:দলের ভরাডুবির দায় চাপাতে ফের বেলাগাম তথাগত, কৈলাসের সঙ্গে সারমেয়র ছবি পোস্ট!

বিজ্ঞানীরা জানিয়েছেন, তাঁদের চোখে উত্তর মেরুর শেষ বরফেও বিশালাকৃতির গর্ত ধরা পড়েছে। তাঁদের অনুমান, ২০২০ সালের মে মাসে ওই ফাটল তৈরি হয়েছে, যা ক্রমে বড় হয়েছে। আর্কটিকের এই অংশটিকেই সবচেয়ে স্থিতিশীল বলে মনে হত বিজ্ঞানীদের, সেখানে ফাটল ধরায় এবার সেখানেও বরফ গলার আশঙ্কা তৈরি হয়েছে। লাস্ট আইসে যে ফাটল ধরা পড়েছে তাকে ‘পলিনিয়া’ বলা হয়। এই গর্তটি দু’সপ্তাহ ধরে তৈরি হয় বলে অনুমান বিজ্ঞানীদের। কিন্তু কেন এমন হল? বলা হচ্ছে, উত্তর মেরুর জোরদার অ্যান্টিসাইক্লোনিক হাওয়ার জেরে পলিনিয়াটি তৈরি হয়েছিল। পরে সেটি বুজে গেলেও মেরুর ওই অংশ ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে। গত অগাস্ট মাসে এ বিষয়ে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে ‘জিয়োফিজিক্যাল রিসার্চ লেটারস’-এ। সেখানে বিশেষজ্ঞরা লিখেছেন, ১৯৮৮ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত এমন বেশ কিছু পলিনিয়া তৈরির খবর তাঁদের কাছে রয়েছে। উপগ্রহচিত্রে ধরা পড়েছে সেই ছবি। বিজ্ঞানীদের আশঙ্কা, এ ভাবে চললে, এই শতকের শেষে ‘লাস্ট আইস’ সম্পূর্ণই নিশ্চিহ্ন হয়ে যাবে। সঙ্গে চিরতরে হারিয়ে যাবে মেরু ভল্লুকের মতো প্রাণীরা।
advt 19

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...