Friday, April 3, 2026

এবার দীপাবলি মাতাবে ‘গ্রিন ক্র্যাকার্স’, চিনবেন কীভাবে?

Date:

Share post:

আর মাত্র কয়েক দিন পরেই আলোর উৎসব দীপাবলি। আর দীপাবলি মানেই বাজির রোশনাই। কিন্তু এই করোনাকালে বাজি পোড়ানো কার্যত নিষিদ্ধ। গত বছরের মতো এই বছরও কয়েকটি রাজ্য আগেভাগে আতসবাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে। তবে এরমধ্যেই বাজারে আসছে ‘গ্রিন ক্র্যাকার্স’। অনেক রাজ্যই এই ধরণের বাজিকে ছাড়পত্র দিয়েছে।এই ‘গ্রিন ক্র্যাকার্স’ চিনবেন কীভাবে?

আরও পড়ুন- পরীমণিকে একাধিকবার রিমান্ডে পাঠানোর ব্যাখ্যা চাইল হাইকোর্ট
আসলে এটিও এক ধরণের আতসবাজি। তবে এতে ছাইয়ের ব্যবহার এবং কাঁচামালের ব্যবহার কমিয়ে ধুলো ও ধোঁয়া দমনকারী উপাদান বেশি ব্যবহার করা হয়। এতে তুলনামূলক সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন ডাই অক্সাইড, ৩০ থেকে ২০ শতাংশ বস্তুকণা এবং ১০ শতাংশ বায়ু কম নির্গত হয়। শব্দের মাত্রাও কম থাকে। তাই দূষণের মাত্রা অনেকটাই কমে আসে একথা বলাই বাহুল্য। যদিও এই ধরণের বাজির দাম অনেকটাই বেশি।
গ্রিন ক্র্যাকার্স’-এর বাক্সের বাইরে সবুজ রঙের সঙ্কেতে ‘গ্রিন’ শব্দটি লেখা থাকে। এছাড়া থাকবে QR কোড, যা NEERI মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে ওই QR কোড স্ক্যান করলেই জানা যাবে সেটি ‘গ্রিন ক্র্যাকার্স’ কিনা।
জানা গিয়েছে, আমাদের রাজ্যেও ‘গ্রিন ক্রাকার্স’-জ্বালানোর অনুমতি দেওয়া হতে পারে। ফলে নিষিদ্ধ বাজি ব্যবহার না করে এই করোনা আবহে সুস্থ ও ভালো থাকতে এবং পৃথিবীকে দূষণমুক্ত রাখতে এই ‘গ্রিন ক্র্যাকার্স’ কিনে দীপাবলি পালন করুন।

advt 19

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...