Wednesday, June 24, 2026

ফের প্রকাশ্যে গুলি! আফগানিস্তানে গুলিবিদ্ধ সাত শিশুসহ ১৭ জন

Date:

Share post:

তালিবান কব্জার পর এখনও রণক্ষেত্রে আফগানিস্তান। কিছুদিন আগেই তালিবানই নির্দেশিকায় জারি হয়েছিল, প্রকাশ্যে হত্যার শাস্তি তারা দেবে না। কিন্তু রবিবার তালিবানি সংঘর্ষে প্রাণ হারায় সাত শিশু ও তিনজন মহিলাসহ ১৭ জন। এই ঘটনায় তালিবানি নৃশংসতার কথা ফের প্রমাণ হল।

আরও পড়ুন:১৫ নভেম্বর থেকে রাজ্যে স্কুল খোলার নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্থানীয় সংবাদ সংস্থা সূত্রের খবর, রবিবার পশ্চিম আফগানিস্তানের হেরাট প্রদেশে সশস্ত্র আফগানের সঙ্গে সংঘর্ষ বাঁধে তালিবানি সদস্যদের। এমনকি তাদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। সেই লড়াইতে মোট ১৭ জনের মৃত্যুর ঘটনা ঘটে। জানা গিয়েছে, হেরাটের একটি হাসপাতালে ওই ১৭ জনের মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে রয়েছে সাত শিশু, তিন মহিলা ও সাত পুরুষ।

জানা গিয়েছে,  এ দিন কিছু তালিব সদস্য স্থানীয় অপরাধীদের ওপর হামলা চালাতে হেরাট প্রদেশে অভিযান চালায়। অপহরণের অভিযোগে ওই ব্যক্তিদের উপর হামলা চালানো হয় বলে খবর। তাঁদের মধ্যে  জনকে মারা সম্ভব হয়েছে।

গত মাসেও, হেরাট প্রদেশে নৃশংস দৃশ্যর ছবি ভেসে ওঠে। শহরের মাঝখানেই ঝুলছিল চারটি মৃতদেহ! তালিবরাজে এভাবেই অপরাধীদের শাস্তি দেওয়া হয় আফগানিস্তানে। চার ব্যক্তিকে অপহরণের অভিযোগে খুন করে প্রকাশ্যে ঝুলিয়ে দেয় তালিবানরা। আগেই তালিবান নেতৃত্ব জানিয়েছিল, অপরাধের শাস্তি হিসাবে ফাঁসি বা হাত কেটে নেওয়ার নিয়ম ফিরিয়ে আনা হবে। দেশে অপরাধ দমন করতে এবং সুশাসন বজায় রাখতেই এই নিয়ম বলে জানানো হয়েছে।
advt 19

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...