Sunday, June 21, 2026

পরীমণিকে একাধিকবার রিমান্ডে পাঠানোর ব্যাখ্যা চাইল হাইকোর্ট

Date:

Share post:

বিশেষ প্রতিনিধি,ঢাকা:

মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন বাংলাদেশের নায়িকা পরীমণি। জামিনে ছাড়াও পেয়েছেন তিনি। কিন্তু, ওই ঘটনা নিয়ে বির্তক পিছু ছাড়ছে না। কেন তাঁকে জামিন না দিয়ে একাধিকবার রিমান্ডে পাঠানো হয় তা নিয়ে ঢাকা মেট্রোপলিটন আদালতের বিচারকদের থেকে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ হাইকোর্ট। ঢাকার মেট্রোপলিটন আদলতের বিচারকের কাছে লিখিত ব্যাখ্যা চেয়েছে হাইকোর্টের বেঞ্চ।এইজন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। রবিবার, এই নির্দেশ দিয়েছেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এ এস এম আব্দুল মোবিনের বেঞ্চ।

গত ৪ অগাস্ট মাদককাণ্ডে পরীমণিকে বনানী এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার জামিনের জন্য একাধিকবার আবেদন করা হলেও ঢাকার মেট্রোপলিটন আদালত তা মঞ্জুর করেনি। তাঁকে জেল হেফাজতে পাঠানো হয়েছিল। পরে, ৩১ অগস্ট জামিনে ছাড়া পান পরীমণি। হাইকোর্টের ওই শুনানিতে তাঁকে দফায় দফায় রিমান্ড নেওয়া নিয়ে প্রশ্ন ওঠে।

আরও পড়ুন- বড়সড় বিপর্যয়ের আশঙ্কা! উত্তর মেরুর শেষ বরফেও ফাটল
কেন পরীমণিকে দ্বিতীয় এবং তৃতীয় দফার জামিন না দিয়ে রিমান্ড মঞ্জুর করা হয় তা নিয়ে ঢাকার দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ব্যাখ্যা চাওয়া হয়। এই নিয়ে রবিবার শুনানি ছিল হাইকোর্টে। এই দুই বিচারকের আইনজীবী আবদুল আলীম মিয়া জুয়েল এই জন্য এক সপ্তাহ সময় চান। তাঁর এই আবেদন মঞ্জুর করেছে হাইকোর্টের বেঞ্চ। এর আগে গত মাসের ২৯ তারিখে হাইকোর্ট জানিয়েছিল ২৪ অক্টোবরের মধ্যেই দুই বিচারককে তাঁদের লিখিত ব্যাখ্যা দিতে হবে।

এর আগেও ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস ও আতিকুল ইসলামের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছিল। দেবব্রত বিশ্বাস দ্বিতীয় দফায় পরীমণিকে দুদিন এবং আতিকুল ইসলাম তৃতীয় দফায় একদিন রিমান্ড মঞ্জুর করেছিলেন। তাঁকে প্রথমে চার দিন, দ্বিতীয় দফায় দুদিন ও তৃতীয় দফায় একদিন সহ মোট সাতদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁরা তাদের ব্যাখ্যা হাইকোর্টে জমা দেন।গত ১৫ সেপ্টেম্বরের ওই ব্যাখায় সন্তুষ্ট হয়নি হাইকোর্ট। তাঁদের আবার ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

advt 19

 

 

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...