Sunday, May 31, 2026

নাসিকে পেঁয়াজের গুদামে আয়কর দফতরের তল্লাশি, ২৪ কোটি টাকা বাজেয়াপ্ত

Date:

Share post:

অসাধু ব্যবসায়ীদের দাপটে লাগামছাড়া দাম বাড়ছিল পেঁয়াজের(Onion)। এহেন পরিস্থিতির মাঝেই নাসিকের(Nasik) পেঁয়াজের গুদামে হানা দিল আয়কর দফতর(Income Tax Department)। অন্তত ১০টি জায়গায় তল্লাশি চালিয়ে নগদ ২৪ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় সংস্থা। শুধু তাই নয় প্রায় ১০০ কোটি টাকা বেহিসাবি লেনদেনের সন্ধান মিলেছে এই তল্লাশি অভিযানে। একই সঙ্গে উদ্ধার হয়েছে বেআইনিভাবে গুদামজাত করে রাখা বিপুল পরিমাণ পেঁয়াজ। আয়কর দপ্তরের এই অভিযানের জেরে এক ধাক্কায় পেঁয়াজের দাম অনেকখানি নেমে গিয়েছে।

জানা গিয়েছে, বাজারে পেঁয়াজের লাগামছাড়া দাম বৃদ্ধির জন্য অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে এই অভিযান চালায় আয়কর দপ্তর। গত বৃহস্পতিবার থেকে এই অভিযান চালানো হয়েছিল। আয়কর দপ্তরের দাবি, বেআইনিভাবে পেঁয়াজ মজুত করে রেখে বাজারে সংকট তৈরি করে দাম বৃদ্ধি করায় ছিল এই অসাধু ব্যবসায়ীদের উদ্দেশ্য। আয়কর দপ্তরের তরফে জানা গিয়েছে, কৃষকদের থেকে সর্বোচ্চ ১০ টাকা দামে পেঁয়াজ কিনত এই অসাধু ব্যবসায়ীরা। অথচ হিসেবে দেখানো হতো পেঁয়াজ কেনা হয়েছে ৩০ টাকায়। খাতায়-কলমে যে হিসেবে দেখানো হয় সেখানে ৫ টাকা লাভ রেখে ৩৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করা হয় সাধারণ মানুষের কাছে। তবে মজুতদারদের এই লাভের পরিমাণ তার তুলনায় অনেকখানি বেশি। আর এই বিপুল লাভের ট্যাক্স সরকারকে ফাঁকি দেয় তারা।

উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে এই অসাধু ব্যবসায়ীদের নজরে রেখেছিল আয়কর দপ্তর। অবশেষে আঁটঘাট বেঁধে বৃহস্পতিবার তল্লাশি অভিযানে নামে ওই কেন্দ্রীয় সংস্থা। বলার অপেক্ষা রাখে না এই অভিযান এক বড় সাফল্য কৃত্রিম কালোবাজারির বিরুদ্ধে।

advt 19

 

Related articles

বে-আইনি মজুতের অভিযোগে রাজ্যে জুড়ে গ্রেফতার একাধিক তৃণমূল নেতা

রাজ্যে একাধিক তৃণমূল নেতার বাড়িতে মজুত একাধিক বেআইনি সামগ্রী মজুত রাখার অভিযোগ। অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ বেআইনি...

গল্ফগ্রিনের ফ্ল্যাট থেকে প্রেমিক-প্রেমিকার দেহ উদ্ধার, পুলিশের নজরে ২ অভিযুক্ত

দক্ষিণ কলকাতার গল্ফগ্রিন (Golf Green in South Kolkata) এলাকার একটি ফ্ল্যাট থেকে এক যুবক ও তাঁর বান্ধবীর দেহ...

হামলার জন্য বিজেপিকে দায়ী করে বিরোধী ঐক্যের বার্তা অভিষেকের! পাশে থাকার জন্য INDIA-র শরিকদের ধন্যবাদ

সোনারপুরে (Sonarpur) ভোট-পরবর্তী হিংসায় মৃত তৃণমূল (TMC) কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বেনজির আক্রমণের মুখে পড়েন ডায়মন্ড...

জনপ্রতিনিধিদের নিরাপত্তা কোথায়? আক্রান্ত কল্যাণকে দেখতে গেলেন দলনেত্রী

গতকাল অভিষেকের (Abhisekh Banerjee) পর রবিবার চণ্ডীতলায় হামলা লোকসভার তৃণমূলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kallyan Banerjee) উপর। রক্তাক্ত...