Sunday, June 21, 2026

পুরীর মন্দিরে চালু হল সনাতনি পোশাকবিধি

Date:

Share post:

এবার থেকে পুরীর মন্দিরে ঢুকতে গেলে পড়তে হবে সনাতনি পোশাক। নাহলে গর্ভগৃহে প্রবেশের অনুমতিই পাবেন না। তবে সকলের জন্য এ নিয়ম নয়। শুধুমাত্র পুরীর মন্দিরের সেবাইত বা পুরোহিতদের জন্য এমন নিয়ম চালু করলেন মন্দির কর্তৃপক্ষ। যেসব পুরোহিত বা সেবাইত মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করবেন বা ভক্তদের পুজো দেওয়ার কাজ করবেন তাঁদের জন্যই এই পোশাকবিধি চালু করা হল।

আরও পড়ুন:এবার দীপাবলি মাতাবে ‘গ্রিন ক্র্যাকার্স’, চিনবেন কীভাবে?

রবিবার মন্দির কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, পূজারিদের চিরাচরিত সনাতন ঐতিহ্যবাহী পোশাকেই জগন্নাথ মন্দিরের ভিতরে ঢুকতে হবে। চিরাচরিত সনাতনি পোশাক বিষয়টি ঠিক কী, তাও  স্পষ্ট করে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। তাঁরা  বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, পুরোহিতরা শুধুমাত্র ঐতিহ্যশালী ধুতি, পট্টবস্ত্র এবং গলায় গামছা দিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন। ধুতি ও পট্টবস্ত্র ছাড়া অন্য পোশাকে কোনও পূজারীকে মন্দিরের মধ্যে ঢুকতে দেওয়া হবে না। মন্দিরে ঢুকতে হলে পুরোহিতদের সনাতন ঐতিহ্যবাহী পোশাক পরেই প্রবেশ করতে হবে।

এছাড়াও মন্দির কর্তৃপক্ষ বলেছেন, আজকাল অনেক পুরোহিত ও সেবাইত আধুনিক পোশাক পরে মন্দিরের ভিতরে ঢুকে পড়েন। পাজামা-পাঞ্জাবি, ছাড়াও অনেক পুরোহিতকে জিনস পরেও পুজো করতে দেখা গিয়েছে। ভক্তরা অনেকেই পুরোহিতদের এই পোশাক নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন। তা ছাড়া মন্দিরের ভিতরে এ-ধরনের আধুনিক পোশাকে সজ্জিত পুরোহিতকে সাধারণ মানুষের থেকে আলাদা করে চেনা যায় না। ফলে পুরোহিতদের ভক্তরা ঠিকমতো চিনতে পারেন না। পুরোহিতদের একাংশেও আধুনিক পোশাকের বিরুদ্ধে আপত্তি ওঠেছে। তাই এই পোশাকবিধি চালু করা হল।
advt 19

Related articles

দলীয় পদ থেকে ইস্তফা মোশারফের, নাম লেখাচ্ছেন ‘বিদ্রোহী’ শিবিরে!

ব্যক্তিগত কারণ দেখিয়ে রবিবার সকালে তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন...

FIFA World Cup: রুদ্ধশ্বাস জয়ে নক আউটে জার্মানি, নয়া রেকর্ড ডাচদের

আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের (FIFA World Cup) নক আউটে জার্মানি(Germany)। ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়নেরা ২০১৮, ২০২২ সালে...

NTA-এর নয়া নিয়মে দেশজুড়ে চলছে নিট

প্রশ্নফাঁসকাণ্ডের পর আজ, রবিবার দুপুর ২টো থেকে দেশজুড়ে ফের শুরু হয়েছে নিট-ইউজি (NEET-UG)। ১১টা থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে শুরু...

আজই চূড়ান্ত হবে শিবসেনা (UBT)-র ভাঙন! কর্মী-ভোটারদের উদ্দেশে আবেগঘন বার্তা উদ্ধবের

ফের ভাঙছে শিবসেনা। আজই চূড়ান্ত হবে উদ্ধবের শিবসেনা ভাঙন। রবিবার, শিবসেনা (ইউবিটি) (Shiv Sena UBT)-র ৬ বিক্ষুব্ধ সাংসদ...