Sunday, June 21, 2026

আজ আসছেন না অনন্যা, পিছিয়ে গেল জিজ্ঞাসাবাদের দিন

Date:

Share post:

আজ এনসিবি দফতরে আসছেন না বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা পান্ডে। পিছিয়ে গেল জিজ্ঞাসাবাদের দিন। ব্যক্তিগত কিছু অসুবিধে থাকার কারণেই সোমবারের পরিবর্তে এনসিবি’র কাছে অন্য একটি দিন জিজ্ঞাসাবাদের জন্য চেয়ে নিয়েছেন তিনি। সংবাদ সংস্থা এএনআই সূত্রে এমনটাই জানা হয়েছে । নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তৃতীয় দফার জেরায় সোমবার উপস্থিত হচ্ছেন না অনন্যা পাণ্ডে। অনন্যার এই আর্জি মঞ্জুর করেছে এনসিবি ।

সংবাদ সংস্থা জানিয়েছে তৃতীয় দফার জিজ্ঞাসাবাদের জন্য অন্য একটি দিন ধার্য করা হবে । যদিও সেই দিনটি কবে তা জানা যায়নি এখনো।

মাদক মামলায় (Drug Case) নারকোটিকস কন্ট্রোল ব্যুরো, এনসিবি (NCB) দফতরে আজ সোমবার তৃতীয়বার জেরার মুখোমুখি হওয়ার কথা ছিল বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডের । বলিউড অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডে (Ananya Pandey) নিজেও বলিউডের নবীন প্রজন্মের প্রথম সারির অভিনেত্রী । এনসিবি সূত্রে জানানো হয়েছিল অফিসার সমীর ওয়াংখেড়ে অনন্যার জিজ্ঞাসাবাদ করবেন। সেই অনুযায়ী প্রশ্নপত্র তৈরি করে পুরোপুরি প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন অফিসার। অনন্যাকে আজ সকাল ১১ টায় হাজির হতে বলা হয়েছিল কিন্তু শেষ  মুহূর্তে ব্যক্তিগত বিশেষ কারণ দেখিয়ে অনন্যা হাজির হননি । বিলাসবহুল ক্রজ থেকে গ্রেফতার হওয়া শাহরুখ খানের পুত্র আরিয়ানের (Shahrukh Khan & Aryan Khan) হোয়াটস্যাপ চ্যাট পরীক্ষা করতে গিয়ে অনন্যার খোঁজ পায় অফিসাররা ।

advt 19

 

 

Related articles

বর্ষণমুখর রবিবাসরীয় সকাল, ১১টা বাজতেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতাসহ পার্শ্ববর্তী জেলায়!

আন্তর্জাতিক যোগ দিবসের সকালে আকাশে মেঘের দেখা মিললেও বৃষ্টির (Rain) ভ্রুকুটি ততটা জোরালো ছিল না।রাজ্যের বিভিন্ন প্রান্তে খোলা...

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...