Saturday, April 4, 2026

মমতার উপস্থিতিতে যোগদান উত্তরপ্রদেশের ২ কংগ্রেস নেতার, শীঘ্রই বারাণসী সফরে তৃণমূল সুপ্রিমো

Date:

Share post:

ত্রিপুরা- গোয়ার পর এবার উত্তরপ্রদেশেও(Uttar Pradesh) কংগ্রেসকে(Congress) বড় ধাক্কা দিল তৃণমূল(TMC)। সোমবার শিলিগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলাপতি ত্রিপাঠীর প্রপৌত্র রাজেশপতি ত্রিপাঠী এবং প্রাক্তন বিধায়ক ললিতেশপতি ত্রিপাঠী। পাশাপাশি এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ছট পুজোর পর নিজের উত্তরপ্রদেশ সফরের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শিলিগুড়িতে এদিন উত্তরপ্রদেশের ২ কংগ্রেস নেতার যোগদান প্রসঙ্গে তৃণমূল নেত্রী বলেন,”উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলাপতি ত্রিপাঠীর পৌত্র রাজেশপতি ত্রিপাঠী তৃণমূলে যোগ দিয়েছেন। আর এক পপৌত্র প্রাক্তন বিধায়ক ললিতেশপতি ত্রিপাঠীও এসেছেন। তাঁদের ধন্যবাদ জানাচ্ছি।” পাশাপাশি নিজের উত্তরপ্রদেশের সফর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, “বারাণসী গিয়ে বিশ্বনাথ মন্দির দর্শন ও গঙ্গারতি দেখার অনুরোধ করেছেন ওঁরা। কালীপুজো, দীপাবলি ও ছটপুজোর পর কর্মসূচি তৈরি হবে। আমি তখন যাব। অভিষেকও যাবে। কংগ্রেস ছেড়ে ওঁরা এসেছেন। গঙ্গাসাগরের দৈত্যাপতি অযোধ্যার বাসিন্দা। তাঁর আশ্রমে যাওয়ার অনুরোধ করেছেন।” একইসঙ্গে বিজেপিকে তোপ দেগে তিনি আরো জানান, “আমি সামনেই গোয়া যাচ্ছি। ওখানেও বিভিন্ন কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে। ছট পুজোর পর বারাণসী যাব। তবে এভাবে বাধা দিয়ে হামলা চালিয়ে আমাদের আটকানো যাবে না। তৃণমূলের প্রতি মানুষের ভরসা বাড়ছে। বাংলায় যখন পেরেছি, ভারতেও পারব।”

এদিকে মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় রীতিমতো উজ্জীবিত ঘাসফুল শিবির। সাম্প্রতিক সময়ে শুধু বাংলা নয় গোটা দেশে সংগঠনকে ছড়িয়ে দিতে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে তৃণমূল। ত্রিপুরা, মেঘালয় সহ দেশের অন্যান্য রাজ্যেও সংগঠন বৃদ্ধির কাজ শুরু হয়ে গিয়েছে। বাদ নেই উত্তর প্রদেশও। সামনেই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। তার আগে মুখ্যমন্ত্রীর এই উত্তর প্রদেশ সফর রাজনৈতিক দিক থেকে বেশ তাৎপর্যপূর্ণ।

advt 19

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...