Wednesday, June 24, 2026

৬৭তম জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠিত হলো বিজ্ঞানভবনে

Date:

Share post:

ঘোষণা হয়েছিল আগেই। নয়াদিল্লির বিজ্ঞান ভবনে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানে সোমবার কৃতী শিল্পীদের হাতে তুলে দেওয়া হল পুরস্কার ও স্মারক। ৬৭তম জাতীয় (67th National Award) চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান পালিত হল সোমবার । করোনার কারণে এক বছর পিছিয়ে যাওয়ার পর গত মার্চেই তালিকা ঘোষিত হয়। কোন কোন শিল্পী এবার জাতীয় পুরস্কার পেতে চলেছেন তাদের নাম জানিয়ে দেওয়া হয়।

সেরা অভিনেতা : মনোজ বাজপেয়ী এবং ধনুশ। যথাক্রমে‘ ‘ভোঁসলে’ ও তামিল ছবি ‘অসুরণ’-এ অনবদ্য অভিনয়ের জন্য এই দুই অভিনেতাকে সেরা হিসেবে বেছে নেওয়া হয়েছে। সেরা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ‘মণিকর্ণিকা’ ও ‘পাঙ্গা’-ছবির জন্য এই পুরস্কার পেয়েছেন কঙ্গনা। চলচ্চিত্র জগতে অসামান্য অবদানের জন্য দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করা হল দক্ষিণী অভিনেতা রজনীকান্তকে। একইসঙ্গে সেরা বাংলা ছবির সম্মান পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘গুমনামী’। সেরা মৌলিক চিত্রনাট্য এবং সেরা সঙ্গীত পরিচালনার জন্য জাতীয় পুরস্কার পেল কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘জ্যেষ্ঠপুত্র’।

 

এক নজরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপকদের তালিকা :

 

সেরা বাংলা ছবি: গুমনামী

 

সেরা হিন্দি ছবি – ছিছোরে ( সুশান্ত সিং রাজপুত অভিনীত শেষ ছবি)

 

সেরা সঙ্গীত পরিচালনা – প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় (জ্যেষ্ঠপুত্র)

 

 

সেরা চিত্রনাট্য: সৃজিত মুখোপাধ্যায় (গুমনামী)

 

সেরা মৌলিক চিত্রনাট্য: কৌশিক গঙ্গোপাধ্যায় (জ্যেষ্ঠপুত্র)

 

 

সেরা অভিনেত্রী: কঙ্গনা রানাওয়াত (‘মনিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ ও ‘পঙ্গা’)

 

সেরা অভিনেতা: মনোজ বাজপেয়ী (‘ভোঁসলে’ ) ও ধনুশ (তামিল ছবি ‘অসুরণ’)

সেরা প্রচারমূলক ছবি: বৌদ্ধায়ণ মুখোপাধ্যায় (দ্য শাওয়ার)

 

সেরা চিত্রগ্রহণ: জাল্লিকাট্টু

সেরা পরিচালক: সঞ্জয় পূরণ সিং

চৌহান (বাহাত্তর হুরেঁ)

advt 19

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...