Sunday, June 21, 2026

উত্তরাখণ্ড থেকে ফিরল তুষার ধসে মৃত বাংলার ৫ অভিযাত্রীর কফিনবন্দি দেহ

Date:

Share post:

অ্যাডভেঞ্চারের নেশাই সবকিছু ওলট-পালট করে দিল। কেড়ে নিল ৫টি তরতাজা যুবকের প্রাণ। নিখোঁজ আরও এক। উত্তরাখণ্ডে (Uttarakhand) ট্রেকিংয়ে (Trekking)

গিয়ে প্রাণটাই খোয়াতে হয়েছে কালীঘাটের (Kalighat) শুভায়ন দাস সহ সৌরভ ঘোষ, তনুময় তিওয়ারি, বিকাশ মাকাল, রিচার্ড মণ্ডলের। আজ, সোমবার সকালে উত্তরাখণ্ড থেকে তাঁর কফিনবন্দি দেহ ফিরেছে দমদম বিমানবন্দরে। তাঁদের আরেক সঙ্গী সুখেন মাজি এখনও নিখোঁজ। পরিস্থিতি সামাল দিতে বিমানবন্দিরে হাজির ছিল বিধাননগর পুলিশ (Bidhannagar Police)। ছিলেন দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বিষ্ণুপুরের (Bishnupur) বিডিও (BDO)। নিহতদের ৫ জনের মধ্যে শুভায়ন ছাড়া বাকি চারজনই দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বাসিন্দা।

 

এদিন সকাল ৮টা ১৫ নাগাদ দমদম বিমানবন্দরে (Kolkata Airport) নামে ইন্ডিগোর 6C2346 বিমানটি। তাতে ছিল তিনজনের দেহ। এরপর সকাল ১০টায় বাকি ২ জনের দেহ নিয়ে অবতরণ করে 6E5573 বিমান। কালো কফিনবন্দি ৫ টি দেহ একসঙ্গেই বেরিয়ে আসে বিমানবন্দর থেকে। আগে থেকেই বিমানবন্দরে হাজির ছিলেন নিহতদের পরিবারের শোকস্তব্ধ সদস্যরা। প্রয়োজনীয় নথি দেখিয়ে প্রিয়জনদের নিথর দেহ নিয়ে ফেরেন বাড়ির উদ্দেশে।

 

উল্লেখ্য, চলতি অক্টোবরের প্রথম সপ্তাহে উত্তরাখণ্ডের দুর্গম পার্বত্য এলাকা ট্রেকিংয়ে গিয়েছিলেন বাংলার ৬ জন অভিযাত্রী। প্রাকৃতিক বিপর্যয়ের জেরে পাঁচজনেরই মৃত্যু হয়। একজন এখনও নিখোঁজ সুখেন মাজি।

advt 19

 

 

 

 

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...