Saturday, June 13, 2026

হুগলির বেশ কিছু জায়গায় মাইক্রো কনটেন্টমেন্ট জোন, কড়া নজরদারি প্রশাসনের

Date:

Share post:

পুজোর রেশ কাটতেই নতুন করে থাবা বসিয়েছে করোনা। হুগলি (Hoogli) জেলার ১২টি ব্লকের বেশ কিছু পঞ্চায়েত এবং ৮টি পুরসভার একাধিক ওয়ার্ডকে মাইক্রো কনটেন্টমেন্ট জোন (Micro Contentment Zone) ঘোষণা করা হয়েছে। এলাকায় করোনা সংক্রমণ রুখতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সতর্ক করার পাশাপাশি স্বাস্থ‍্যকর্মীদের আরও বেশি সদর্থক ভূমিকা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ‍্য দফতর থেকে।

 

সিঙ্গুর ব্লকের কেজিডি, আনন্দনগর, বৈঁচিপোতা পঞ্চায়েত, হরিপালের নালীকুল পূর্ব ও আশুতোষ পঞ্চায়েত, তারকেশ্বরের তালপুর ও বালিগুড়ি -১ পঞ্চায়েত এলাকা মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষনা করা হয়েছে। মানুষকে করোনা সম্পর্কিত বিধি নিষেধ মেনে চলতে অনুরোধ করা হচ্ছে। করোনা (Carona) পজিটিভ ব‍্যক্তি ও পরিবারকে হোম আইসোলশনে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে । প্রত‍্যেক ব‍্যক্তিকে বাধ‍্যতামূলকভাবে মাস্ক পরে বাইরে বের হতে অনুরোধ করা হচ্ছে। পাশাপাশি সিঙ্গুর থানার পুলিশ রাস্তায় নেমে মাস্কবিহীন পথচলতি মানুষকে কড়া ধমক দেওয়ার পাশাপাশি মাস্ক পরিয়ে দিচ্ছে।

advt 19

 

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...