Wednesday, June 24, 2026

শাহরুখের ম্যানেজার পূজা সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করছেন , কোর্টে দাবি এনসিবির

Date:

Share post:

মঙ্গলবার বোম্বে হাই কোর্টে (Bombay high Court) মাদক মামলায় জড়িত (Drug Case) শাহরুখপুত্র আরিয়ান খানের (Shahrukh & Aryan khan) জামিনের আবেদনের শুনানি চলছে। শুনানি চলাকালীন শাহরুখের ম্যানেজার পূজার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো’ (এনসিবি)। শাহরুখ খানের ম্যানেজার পূজা দদলানির বিরুদ্ধে অভিযোগ, তিনি এই মামলার এক সাক্ষীকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। একটি বিশেষ সূত্রের দাবি , মঙ্গলবার বম্বে হাই কোর্টে শাহরুখ-পুত্র আরিয়ানের জামিনের আবেদনের বিরোধিতার সময় ওই তথ্য আদালতে পেশ করা হয়েছে এনসিবি-র তরফে।

 

এই নথি পেশ করে এনসিবি-র যুক্তি, জামিনে ছাড়া পেলে আরিয়ান তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় তথ্য ও প্রমাণ লোপাটের চেষ্টা করতে পারেন। যে হেতু তিনি এক জন তারকা পুত্র, তাই এ বিষয়ে নিজের প্রভাব প্রতিপত্তিও প্রমাণ লোপাটে কাজে লাগাতে পারেন। এই প্রসঙ্গেই পূজার বিরুদ্ধে সাক্ষীকে প্রভাবিত করার অভিযোগ তোলা হয়েছে।

এ প্রসঙ্গে উল্লেখ্য, পূজা শুধু শাহরুখের দীর্ঘ দিনের সহায়ক তথা ম্যানেজারই নন, খান পরিবারের অত্যন্ত বিশ্বাসভাজন, শুভাকাঙ্ক্ষী এবং শাহরুখপুত্র আরিয়ানেরও অত্যন্ত বিশ্বস্ত ও ঘনিষ্ঠ।

advt 19

 

 

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...