Saturday, June 27, 2026

ফের হামলা তৃণমূলের সভায়, কুণালদের আটকে দিল পুলিশ

Date:

Share post:

ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার পাহাড়ি অঞ্চল অমরপুর নতুন বাজারে তৃণমূল কংগ্রেসের সভাস্থলে তাণ্ডব চালাল বিজেপির গুণ্ডাবাহিনী। ভাঙচুর করল অনুমতি নিয়ে তৈরি সভামঞ্চ। মারধর করা হল তৃণমূল কর্মীদের। কমপক্ষে চারজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সভা করতে ঘটনাস্থলে যেতেই দেওয়া হল না তৃণমূল শীর্ষ নেতৃত্বকে।

মঙ্গলবার দুপুরে সভা করতে অমরপুর যাচ্ছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, ত্রিপুরার নেতা সুবল ভৌমিক-সহ অন্যান্যরা। অমরপুর নতুন বাজারের অনেক আগেই তাঁদের আটকে দেন এসিডিপও। জানানো হয়, সেখানে রাজনৈতিক হামলা হয়েছে।তাই যাওয়া যাবে না।

পুলিশের অনুমতি নিয়ে সভামঞ্চ তৈরি হয়েছিল। সদস্য-সমর্থকরাও ভিড় করেছিলেন। কিন্তু বিজেপির গুণ্ডারা সভামঞ্চ ভেঙে দিয়ে আক্রমণ করে সমর্থক ও নেতা-কর্মীদের। কুণাল এবং সুবল জানতে চান নির্ধারিত সভায় তাঁদের কেন যেতে দেওয়া হবে না?  পুলিশকে সামনে রেখে বিজেপির স্বৈরাচার এবং তাণ্ডবের অভিযোগ তোলেন তাঁরা। শুরু হয় বাগ্বিতণ্ডা। উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। এলাকার মানুষ চাইলেও বিপ্লব দেব সরকারের স্বৈরাচার এবং তাণ্ডবের দৃশ্য দেখছে গোটা ত্রিপুরার মানুষ।

কুণাল বলেন, এভাবে আটকানো যাবে না। আবার সভা হবে। ওখানেই সভা হবে। আমরা যাব। দেখব বিজেপির বুকের পাটা। আমাদের রুখে দেখুক।

advt 19

 

Related articles

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...