Friday, June 26, 2026

বাবর আজমদের প্রশংসায় নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন

Date:

Share post:

মঙ্গলবার পাকিস্তানের ( Pakistan) বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপে ( T-20 World cup) অভিযান শুরু করছে নিউজিল্যান্ড ( New Zealand)। ম‍্যাচের আগে পাকিস্তানের প্রশংসায় কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। বললেন, পাকিস্তান টি-২০ বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দিয়ে শুরু করেছে।

গত রবিবার টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারে ভারত। মঙ্গলবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরবর্তী ম‍্যাচ পাকিস্তানের। তাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী থাকবে বাবর আজমের দল তা ভালই জানেন কিউয়ি অধিনায়ক। তাই তো ম‍্যাচের আগে পাকিস্তানের ভূয়সী প্রশংসা করলেন তিনি। উইলিয়ামসন বলেন,” আমরা ঘরে বসেই অন্য দলের ম্যাচ দেখছি। এটা টি-২০ বিশ্বকাপকে সুন্দর করে তোলার আরও একটা কারণ। ভারত-পাকিস্তান ম‍্যাচ অসাধারণ হয়েছে। পাকিস্তান অসাধারণ পারফর্ম করেছে। বোঝাই যাচ্ছে ওরা আত্মবিশ্বাসী হয়েই এই টুর্নামেন্টে খেলতে এসেছে। ওদের ভারতের বিরুদ্ধে পারফরম্যান্সেই বুঝিয়ে দিয়েছে যে, কেন এই টুর্নামেন্টে পাকিস্তান অন্যতম ফেভারিট দল।”

এরপাশাপাশি উইলিয়ামসন আরও বলেন,”সংযুক্ত আরব আমিরশাহিতে পাকিস্তান  নিয়মিত খেলে। যার ফলে টি-২০ বিশ্বকাপে ওরা খুব ভালো সমর্থন পাবে। যেটা যেকোন দলকে বাড়তি শক্তি জোগাতে সাহায্য করে।”

আরও পড়ুন:মহম্মদ শামির পাশে দাঁড়ালেন সচিন, সেহবাগ, ইফরান পাঠান থেকে যুজবেন্দ্র চ‍্যাহালরা

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...