Sunday, May 10, 2026

খুলছে ক্লাসরুম! স্কুল খোলার নির্দেশিকা পাঠালো শিক্ষাদফতর

Date:

Share post:

দীর্ঘ ২০ মাস বন্ধ থাকার পর স্কুল খোলার নির্দেশ দিল রাজ্য সরকার। সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, কালীপুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো শেষ হতেই স্কুল খোলা হবে। ১৬ নভেম্বর থেকে খুলবে স্কুলের দরজা। আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা স্কুলে যাবে। এরপর ধাপে ধাপে বাকিদেরও ক্লাস চালু হবে। এদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই রাজ্যের শিক্ষা দফতর রাজ্যের প্রতিটি জেলাতে স্কুল খোলার ব্যাপারে একটি নির্দেশিকা পাঠিয়েছে। শিক্ষা দফতরের তরফে জানান হয়েছে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে তাদের পাঠানো গাইডলাইন মেনেই প্রতিষ্ঠান চালু করতে হবে।

আরও পড়ুন:পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগরতলায় সুবল-কুণালের নেতৃত্বে তৃণমূলের বিক্ষোভ মিছিল

প্রথম ঢেউয়ের পর এসেছে করোনার দ্বিতীয় ঢেউ। স্কুলের গণ্ডি পেরোয়নি শিক্ষক থেকে শুরু করে ছাত্রছাত্রী কেউই। তবে করোনার তৃতীয় ঢেউ রাজ্যে তেমনভাবে কোপ বসাতে না পারলে শিক্ষাপ্রতিষ্ঠান চালু হবে বলে অনেক আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমত গতকাল স্কুল খোলার নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে স্কুল খোলার আগে শিক্ষা দফতরের তরফে প্রকাশিত হয়েছে একটি গাইডলাইনে। মূলত এই গাইডলাইনে বলা হয়েছে-

  1. প্রত্যেককে মাস্ক পরে স্কুলে আসতে হবে, এই মর্মে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নোটিস জারি করা বাধ্যতামূলক
  2. প্রতিটি স্কুলে একটি ‘আইসোলেশন রুম’ রাখতে হবে। আচমকা কেউ অসুস্থ হয়ে পড়লে তাঁকে তৎক্ষণাৎ সেখানে স্থানান্তরিত করতে হবে।
  3. স্কুলে প্রবেশের আগে থার্মাল গান দিয়ে প্রত্যেক পড়ুয়ার শরীরের তাপমাত্রা মাপা হবে।
  4. শিক্ষক-শিক্ষিকাদের করোনা সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ নিতে হবে। যাতে কারও জ্বর এলে বা অসুস্থ হলে প্রাথমিক চিকিৎসা তাঁরা করতে পারেন।
  5. শিক্ষাবিদ ও চিকিৎসকের মতামত নিয়ে পরিস্থিতি ও পরিকাঠামো অনুযায়ী প্রয়োজনে স্কুল দুই শিফট অর্থাৎ মর্নিং ও ডে’তে ক্লাস করাতে পারে।

উপরোক্ত গাইডলাইনগুলি ছাড়াও করোনা নিয়ে অভিভাবক ও পড়ুয়াদের অবহিত করার ব্যাপারে শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে দায়িত্ব নিতে হবে। বিকাশ ভবনের ‘স্কুল রিওপেন বুকলেট’-এ ‘ডু অ্যান্ড ডোন্টস’-এর একটি তালিকা রয়েছে। সেখানে এও বলা রয়েছে, ছাত্রছাত্রীর জ্বর হলে তাঁকে যেন স্কুলে না পাঠান অভিভাবকরা। একই সঙ্গে বলা হয়েছে, ক্লাস চলাকালীন একটা নির্দিষ্ট সময়ের পর ক্লাসরুম, ল্যাব বা অন্যান্য ঘরগুলি স্যানিটাইজ করতে হবে।

Related articles

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...