Friday, May 15, 2026

NCB-র জোনাল ডিরেক্টর বলিউড তারকাদের ফোনে আড়ি পাতছেন!

Date:

Share post:

শাহরুখ খানের ছেলে আরিয়ানকে গত ৩ অক্টোবর গ্রেফতার করার পর থেকেই সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে নানা অভিযোগ উঠছে। ফের একবার মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক গুরুতর অভিযোগ আনলেন ওয়াংখেড়ের বিরুদ্ধে। তাঁর দাবি, NCB-র জোনাল ডিরেক্টর বলিউড তারকাদের ফোনে আড়ি পাতছেন। এমনকি, তাঁর নিজের মেয়ে নিলোফারের কল ডিটেল রেকর্ড চেয়েছিলেন সমীর। কিন্তু মুম্বই পুলিশ তার সেই এই দাবি নাকচ করে দিয়েছে।

নবাব মালিক জানিয়েছেন, NCB এক আধিকারিক নিজে তাঁকে জানিয়েছেন, সমীর ওয়াংখেড়ের নির্দেশে ৩৬টি ভুয়ো মামলাও দায়ের করেছে NCB। তার সব তথ্য প্রমাণ তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, ডিজি এবং অন্যান্য কর্তা ব্যক্তিদের পাঠিয়েছেন। নবাবের দাবি, এনসিবি-র আড়ালে কোটি কোটি টাকা রোজগার করছেন সমীর ওয়াংখেড়ে।

আরও পড়ুন- ত্রিপুরায় গণতন্ত্র নেই: রাজ্যসভায় শপথ নিয়েই তোপ সুস্মিতার

আজ ২৬ অক্টোবর আরিয়ান খানের জামিনের মামলা উঠবে বম্বে হাই কোর্টে। তাঁর হয়ে সওয়াল করবেন ভারতের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি। সোমবার গভীর রাতে মুম্বই এসে পৌঁছান মুকুল। তিনি নিজেই জানিয়েছেন মঙ্গলবার আরিয়ান খানের আইনজীবী Satish Manshinde-র সঙ্গে তিনিও উপস্থিত থাকবেন শুনানিতে। জাস্টিস Nitin Sambre-র এজলাসে উঠেছে আরিয়ান খানের জামিনের মামলা।সিনিয়র কাউন্সেল Amit Desaiও এদিন হাই কোর্টে উপস্থিত থাকবেন।
গত ৩ অক্টোবর Narcotics Control Bureauর হাতে গ্রেফতার হয়েছেন কিংখানের বড় ছেলে আরিয়ান খান। তারপর থেকে একাধিক বার আরিয়ানের আইনজীবী তাঁর জামিনের আবেদন জানালেও বার বার তা খারিজ হয়ে গিয়েছে। আজ ফের একবার বিশেষ NDPS কোর্টে আরিয়ানের জামিনের আবেদন করা হয়।

advt 19

 

Related articles

৩ মাস কোনও যোগদান নয়: বিজেপি রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তে মান্যতা বনসলের

বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বড়োসড়ো যোগদান কর্মসূচি চালিয়েছিল বিজেপি। তবে নির্বাচন পরবর্তীতে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। একদিকে নির্বাচন পরবর্তী...

ডবল ইঞ্জিনের সরকার কর প্রত্যাহার করুক! জ্বালানির দাম বৃদ্ধির ‘জনবিরোধী’ সিদ্ধান্তের বিরোধিতায় সরব তৃণমূল

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে থেকে বলে এসেছেন যে ভোটপর্ব মিটলেই জ্বালানির দাম বাড়িয়ে দেবে কেন্দ্র। সেই...

আদানিকে ছাড় আমেরিকায়! ১৭৫-এর বদলে ১৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণেই মুক্তি

মার্কিন যুক্তরাষ্ট্রে এবার সব অভিযোগ থেকে মুক্তি পাচ্ছেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি ও তাঁর ভাইপো সাগর আদানি। মার্কিন...

তিলজলায় বুলডোজার দিয়ে বাড়ি ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের! মিলছে না পুনর্বাসনও

তিলজলা (Tiljola Fire Incident) কাণ্ডে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা কাণ্ডে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের (Kolkata High Court)। তিলজলায়...