Thursday, June 25, 2026

লাদাখের পর এবার অরুণাচল প্রদেশ সীমান্তে অস্থিরতা তৈরির চেষ্টায় বেজিং

Date:

Share post:

কথা দিয়েও রাখছে না চিন(China) । একের পর এক চুক্তি বহির্ভূত কাজ করে চলেছে প্রথমে লাদাখ (Ladakh) এবার অরুণাচল প্রদেশ (Arumachol Pradesh) সীমান্ত সমস্যা পুরোপুরি মিটতে না মিটতে বেজিং এবার অরুণাচল প্রদেশ লাগোয়া অস্থিরতা তৈরি চেষ্টা করছে।

গত কয়েকদিন ধরেই অরুণাচল প্রদেশ সীমান্তের সংবেদনশীল এলাকায় টহলদারি জোরদার করেছে চিনা পিপলস লিবারেশন আর্মি। চিন এখানে অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত সেনাদের মোতায়েন করেছে । শুধু তাই নয় পিপলস লিবারেশন আর্মি অর্থাৎ পিএলএ-এর উচ্চ পদাধিকারী সেনাদের সীমান্ত পরিদর্শনের মাত্রাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। লুংরো লা, জিমিথাং এবং বুম লা , পূর্ব সেক্টরের এই তিন এলাকায় চিনের অতিরিক্ত নজরদারি নজরে পড়েছে ভারতীয় সেনার। যদিও এই এলাকা নিয়ে এর আগেও বিবাদে জড়িয়েছে ভারত-চিন। পাশাপাশি জানা গিয়েছে, চিনের তরফে যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করা হলে তা মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে ভারতীয় সেনা।

 

লুংরো লা সেক্টরে ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের অক্টোবর পর্যন্ত মোট ৯০ বার সেনা টহল চালিয়েছে চিন। ২০১৮ -র জানুয়ারি থেকে ২০১৯ -এর অক্টোবর পর্যন্ত এই টহলের সংখ্যা ছিল মাত্র ৪০। তবে সাম্প্রতিককালে এই টহলের সংখ্যা দ্বিগুণেরও বেশি হওয়ায় চিনের উপর নজরদারি আরও কড়া করেছে ভারত। এদিকে লাদাখ সংঘর্ষের পর থেকে তাওয়াং ও লংরো লা সেক্টরে চিনের উচ্চপদাধিকারী সেনা অফিসারদের সফরের সংখ্যা বেড়েছে কয়েকগুণ ।

 

advt 19

 

 

Related articles

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...