Saturday, June 13, 2026

পিছু ছাড়তে নারাজ বৃষ্টি, সপ্তাহান্তেই রাজ্যে শীতের প্রবেশ

Date:

Share post:

দেরিতে হলেও রাজ্য থেকে বিদায় নিয়েছে বর্ষা। কিন্তু নাছোড়বান্দা বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, আগামী ২ দিন দক্ষিণ ও উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর থেকেই সপ্তাহান্তে শীতের আমেজ উপভোগ করবেন রাজ্যবাসী।

আরও পড়ুন:তামাকজাত পণ্য কেনাবেচা নিষিদ্ধ করল রাজ্য

গত সপ্তাহ থেকেই জানানো হয়েছিল, চলতি সপ্তাহেই রাজ্যজুড়ে প্রাক শীতের আমেজ উপভোগ করবেন রাজ্যবাসী। দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহ থেকেই শুষ্ক আবহাওয়া শুরু হতে পারে। দিনের তাপমাত্রা খানিকটা বাড়লেও , রাতের তাপমাত্রা কমবে। যদিও আবহাওয়া দফতরের কথামত শহরে শীতের তেমন আমেজ না পাওয়া গেলেও রাতের দিকে হিমেল হাওয়া এবং ভোরে ঘাসের উপর ফোঁটা ফোঁটা শিশিরবিন্দু-র দেখা পাওয়া যাচ্ছে। সেইসঙ্গে শীতল হিমেল বাতাস জানান দিচ্ছে ,কড়া নাড়ছে শীত।

রোদ ঝলমলে আকাশের দেখা মিললেও আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় আকাশ প্রধানত মেঘলা থাকবে। পাশাপাশি বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি  বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৬ শতাংশ, ন্যূনতম ৫৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ৭.০ মিলিমিটার।
advt 19

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...